ছবি সংগৃহীত

বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

ড. জিনিয়া রহমান
লেখক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:২৬
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:২৬

সুন্দরবন

(প্রিয়.কম) সারা বিশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলোকে নানান মানদণ্ডের ভিত্তিতে স্বীকৃতি দিয়ে থাকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ‘ইউনেস্কো’। সংস্থাটির বিশ্ব ঐহিত্যবাহী স্থানগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী কয়েকটি স্থানও। এসব হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ, ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট এবং সুন্দরবন। 

মানুষের সৃজনশীল প্রতিভার সেরা শিল্পকর্ম, স্থাপত্য বা প্রযুক্তি, স্মারক, শিল্পকলা, দীর্ঘ ব্যাপ্তিকাল বা বিশ্বের একটি সাংস্কৃতিক যুগের মধ্যে মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ অবস্থা প্রদর্শন করা; একটি সাংস্কৃতিক ঐতিহ্য, যা বর্তমানে আছে বা হারিয়ে গেছে, যা একটি সভ্যতার অনন্য বা অন্তত ব্যতিক্রমী সাক্ষ্য বহন করে; সরাসরি বা বাস্তব ঘটনা বা জীবিত ঐতিহ্য; ধারণা বা বিশ্বাস, যার সাথে শৈল্পিক ও সাহিত্যের অসামান্য সার্বজনীন তাৎপর্য ইত্যাদি সাংস্কৃতিক মানদণ্ডের ওপর ভিত্তি করে বাংলাদেশের পাহাড়পুরের বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লিপিবদ্ধ হয়েছে।

এ ছাড়া মহাস্থানগড়, লালমাই-ময়নামতি, লালবাগ কেল্লা, হলুদ বিহার এবং জগদ্দল বিহার এপাঁচটি স্থানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়ে এই তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে।

ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য এবং নান্দনিক গুরুত্ব, উদ্ভিদ ও প্রাণীর পরিবেশগত ও জৈব বিবর্তন এবং স্থলজ, বিশুদ্ধ জল, উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশ উন্নয়ন প্রক্রিয়া, উল্লেখযোগ্য প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষন বিশেষত জৈব বৈচিত্র্য ইন-সিটু, জীব বৈচিত্র্য হুমকি প্রজাতির ধারণকারী এলাকা সংরক্ষণ ইত্যাদি প্রাকৃতিক মানদণ্ডের ভিত্তিতে সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। 

নিজের দেশকে জানুন আর ভ্রমণ করুন আমাদের দেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত স্থানগুলো। 

ছবি: লেখক।

সম্পাদনা: তানজিল রিমন