You have reached your daily news limit

Please log in to continue


সৌদিতে পৌঁছেছেন ৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৩৪টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

মঙ্গলবার (১২ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৫ হাজার ৭৩ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৭১ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৪৮ হাজার ২৬৩ হজযাত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন