চিত্রনায়িকা ময়ূরী এবং তার স্বামী। ছবি সংগৃহীত।

বিয়ে করলেন নায়িকা ময়ূরী, এবারের স্বামী মাদরাসার শিক্ষক...

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৪
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৪

(প্রিয়.কম) দীর্ঘদিন ধরেই সিনে পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা মায়ূরী। এফ,ডি,সি কিংবা মিডিয়া- কোথাও কোনো খোঁজ আনাগোনা নেই তার। সম্প্রতি তার সম্বন্ধে পাওয়া গিয়েছে একটি নতুন খবর। বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম জুয়েল আহমেদ। গত আগস্টে বিয়ে হয়েছে তাদের। অবশ্য এটি তার তিন নং বিয়ে।

ময়ূরীর বর্তমান স্বামী পেশায় মাদরাসার একজন শিক্ষক। গাজীপুরের একটি মাদরাসায় শিক্ষকতা করেন তিনি। ময়ূরীর দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর যোগাযোগ হয়েছিলে জুয়েলের সঙ্গে। পরিচয়ের দেড় মাসের মাথায় জুয়েলকে বিয়ে করেন ময়ূরী। এ দম্পতি বর্তমানে টঙ্গিতে বসবাস করছেন।

ময়ূরীর প্রথম বিয়ে করেছিলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনকে। প্রথম ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৫ সাল নাগাদ মারা যান ময়ূরীর প্রথম স্বামী। অতঃপর শ্রাবণ শাহ নামক একজনকে বিয়ে করেছিলেন ময়ূরী। দ্বিতীয় স্বামী ছিলেন চলচ্চিত্র অভিনেতা। সেই  সংসারও টেকেনি।

সূত্র: যুগান্তর

প্রিয় বিনোদন/গোরা