আমির খান আবার বিয়ে করছেন, পাত্রী কে
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ২২:০৯
তৃতীয় বিয়ে সারছেন বলিউড অভিনেতা আমির খান। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রি বিয়ে করবেন আমির খান।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির–গৌরী। তবে আয়োজন হবে একদম ঘরোয়া, দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছোট পরিসরের উপস্থিতি থাকবে।
বিয়ের অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান সময়-সুযোগ মিললে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- তৃতীয় বিয়ে
- আমির খান
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ২ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে