রাশিয়া বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নিযুক্ত রেফারি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করে কত টাকা পান রেফারিরা?

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৯ জুন ২০১৮, ১৮:৩৫
আপডেট: ১৯ জুন ২০১৮, ১৮:৩৫

(প্রিয়.কম) ফুটবলারদের বেতন নিয়ে প্রায় সারা বছর সরগরম থাকে ফুটবল অঙ্গন। কিন্তু ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের বেতন নিয়ে খুব একটা আলোচনায় হয় না। রেফারিদের পারিশ্রমিক নিয়ে কখনো সেভাবে আলোচনা না হলেও আন্তর্জাতিক মানের ম্যাচ অফিসিয়ালদের বেতন সত্যিই ঈর্ষণীয়।

ক্লাব ফুটবল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলের ম্যাচ পরিচালনা করেও প্রচুর অর্থ পান ম্যাচ অফিসিয়ালরা। আর সবচেয়ে বেশি রোজগার হয় বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করে। রাশিয়ায় চলমান বিশ্বকাপের ২১তম আসরেও এর ব্যতিক্রম হচ্ছে না।

রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার বছরখানেক আগেই ৩৬ জন রেফারিকে বেছে নিয়েছে ফিফা। তাদের সঙ্গে রয়েছেন ৬৩ জন সহকারী রেফারি। বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করে তারা কী পরিমাণ আয় করবেন সেই অঙ্কটা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান আউটলেট ইউওএল এস্পোর্তে।

তবে সবার উপার্জনের পরিমাণ এক না। অভিজ্ঞতা ও ক্যারিয়ারের অগ্রগতি হিসেব করে ফিফা মনোনীত রেফারিরা থাকবেন পৃথক পৃথক ক্যাটাগরিতে। এলিট প্যানেলে থাকা রেফারির ন্যূনতম বেতন ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকা।

এ ছাড়াও ম্যাচপ্রতি পাবেন আরও ৩ হাজার মার্কিন ডলার। অর্থাৎ একটি ম্যাচ পরিচালনা করে একজন রেফারির আয় ২.৫৩ লক্ষ টাকার বেশি। এদিকে সহকারী রেফারিরা পকেটে পুরবেন ২০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ লাখের বেশি। ম্যাচপ্রতি তাদের সম্মানী ১৬০০ ইউরো।

প্রিয় খেলা/কামরুল