শিশুর লাশ উদ্ধার, আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ‘মব’, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর

প্রথম আলো আদিতমারী প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ২২:৪২

লালমনিরহাটের আদিতমারীতে এক নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে খবর পেয়ে ১০টার দিকে উপজেলার একটি গ্রামের ভুট্টাখেত থেকে বস্তাবন্দী লাশটি পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের দুজনকে আটক করা হলে স্থানীয় জনতা মব সৃষ্টি করে তাদের নিজেদের হাতে তুলে নিতে চায়। এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের লোকজনের ওপর দফায় দফায় হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে সরকারি ছয়টি গাড়ি। পুড়িয়ে দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের বাড়ি। আহত হয়েছেন এনডিসি, পুলিশ সদস্যসহ ৩০–৩৫ জন।


নিহত শিশুটির বয়স সাত বছর। সে গ্রামের কৃষক কৃষকের মেয়ে। গতকাল সোমবার বেলা তিনটার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবার ও স্থানীয় লোকজনের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে একই গ্রামের শ্রী বিধান চন্দ্র বর্মণ (২০) ও তাঁর বাবা রণজিৎ চন্দ্র বর্মণকে। মবের ঘটনাটি ঘটেছে বেলা একটা থেকে তিনটা পর্যন্ত।


একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা ছুড়ে মারে। অবস্থা বেগতিক দেখে পুলিশ সুপার লালমনিরহাট জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি অবগত করেন। জেলা প্রশাসক তাৎক্ষণিক লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নে ফোন করে সহায়তা চান।


পরে বিধান চন্দ্র বর্মণ ও রণজিৎ চন্দ্র বর্মণকে পুলিশ হেফাজতে নিতে পারলেও তাঁদের বাড়িটি রক্ষা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। আশপাশের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আরও মানুষ উত্তেজিত জনতার সঙ্গে যোগ দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও