ছবি সংগৃহীত

অন্ত্রের পরজীবী নাশ করুন ঘরোয়া উপায়ে

সাবেরা খাতুন
লেখক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৬, ০৩:৫৯
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬, ০৩:৫৯

(প্রিয়.কম)- অন্ত্রের কৃমি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীর মধ্যে বসবাসকারী পরজীবী। এরা প্রাথমিকভাবে অন্ত্রের প্রাচীরের সাথে লেগে থাকে। অন্ত্রের কৃমি বিভিন্ন ধরণের হয়ে থাকে, তবে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ফিতাকৃমি, কেঁচোকৃমি ইত্যাদি। দূষিত খাবার ও পানির মাধ্যমে, মশার মাধ্যমে, যৌন সংসর্গের মাধ্যমে এবং এমনকি নাক ও ত্বকের মাধ্যমেও ছড়াতে পারে কৃমি। এছাড়াও স্বাস্থ্যবিধি না মানা, কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস খাওয়া এবং দুর্বল ইমিউন সিস্টেমের কারণেও কৃমির সংক্রমণ হতে পারে। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মানুষই অন্ত্রের কৃমির সমস্যায় ভোগে বেশি। কিন্তু সারা বিশ্বের ছোট বড় যেকোন মানুষই এর দ্বারা প্রভাবিত হতে পারে।

পেটে ব্যথা, গ্যাস, আমাশয়, ডায়রিয়া, নিঃশ্বাসের দুর্গন্ধ, অনবরত ক্ষুধা অনুভব করা, বিশ্রামহীন ঘুম, মলদ্বারের চারপাশে চুলকানি, অ্যানেমিয়া, দুর্বলতা, ওজন কমে যাওয়া, ঘন ঘন মাথাব্যথা হওয়া, জ্বর, বমি বমি ভাব, পায়ে ব্যথা এবং পুষ্টির ঘাটতি হওয়া ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় কৃমিতে আক্রান্ত মানুষের মধ্যে। অন্ত্রের কৃমির সমস্যা থেকে পরিত্রাণের জন্য ঔষধ দেয়া হয় যা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সেবন করতে হয়। প্রচলিত ঔষধের পাশাপাশি কিছু সহজ প্রাকৃতিক চিকিৎসাও আছে অন্ত্রের কৃমি থেকে পরিত্রাণের জন্য। অন্ত্রের পরজীবীর সমস্যা থেকে মুক্ত হওয়ার প্রাকৃতিক উপায়ের বিষয়েই জানবো আজকের ফিচারে।

১। নারিকেল

সব ধরণের অন্ত্রের কৃমি নাশ করতে খুবই কার্যকরী নারিকেল। এটি শক্তিশালী অ্যান্টিপ্যারাসাইটিক এজেন্ট হিসেবে কাজ করে। এর ফল এবং তেল উভয়টিই অন্ত্রের কৃমির সমস্যা নিরাময়ে সাহায্য করে।

সকালে নাশতার সাথে ১ টেবিলচামচ নারিকেল কুচি খেতে পারেন। এর তিন ঘন্টা পরে এক গ্লাস গরম দুধে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে পান করুন। কৃমির উপদ্রব না কমা পর্যন্ত প্রতিদিন এই প্রক্রিয়াটি অনুসরণ করুন।

গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগে ভুগছেন এমন ব্যক্তির এবং পাঁচ বছরের কম বয়সের শিশুদের ক্যাস্টর  অয়েল গ্রহণের পরামর্শ দেয়া হয় না।

২। রসুন

রসুন একটি জনপ্রিয় অ্যান্টিপ্যারাসাইটিক খাবার যা যেকোন ধরণের অন্ত্রের কৃমির মোকাবেলা করতে পারে। কাঁচা রসুনে সালফারযুক্ত অ্যামাইনো এসিড থাকে যার প্রকৃতি অ্যান্টিপ্যারাসাইটিক ধরণের। এছাড়াও রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাংগাল এবং অ্যান্টিসেপ্টিক উপাদান থাকে যা শরীরের জীবাণু ধ্বংস করতে পারে।

যেকোন ধরণের অন্ত্রের পরজীবী থেকে মুক্ত হওয়ার সহজ উপায় হচ্ছে খালি পেটে ৩ কোয়া রসুন খাওয়া এক সপ্তাহ যাবৎ।

৩। কাঁচা পেঁপে

কাঁচা পেঁপেতে পেপেইন নামক এনজাইম থাকে প্রচুর পরিমাণে, যা অন্ত্রের পরজীবী নাশ করতে অনেক কার্যকরী। এক টেবিল চামচ কাঁচা পেঁপের জুস ও মধু তিন বা চার টেবিলচামচ উষ্ণ পানির সাথে মিশিয়ে পান করুন খালি পেটে। এর দুই ঘন্টা পর এক গ্লাস গরম দুধে দুই টেবিলচামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে পান করুন। দুই থেকে তিন দিন এটি পান করুন।

 প্রিয় লাইফ/ সাবেরা খাতুন /কে এন দেয়া

তথ্যসূত্র :

১।Home remedies for intestinal  parasites  -  top10homeremedies.com .

২।15 Natural cures to parasites in the intestine  - findhomeremedy.com

৩। Home remedies for intestinal  parasites   - stesptohealth.com