১০,০৫৭ ভিআইপি টিকিটের চাহিদা থাকায় বেঙ্গালুরু থেকে সরেছে ফাইনালের ভেন্যু
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ২০:১০
গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রীতি মেনে এই ফ্র্যাঞ্চাইজির ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা চলতি আসরের ফাইনাল।
কিন্তু গতবারের মতো এবারো রীতি ভেঙে চ্যাম্পিয়নদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফাইনালের ভেন্যু। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ১০ হাজার ৫৭টি অতিরিক্ত প্রশংসামূলক টিকিট চাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।