You have reached your daily news limit

Please log in to continue


পার্লার নয়, ঘরে বসেই চুলে স্পা করুন

ঘন ঘন শ্যাম্পু করেও চুলকে কোমল ও ধুলামুক্ত রাখা যায় না। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। ঘাম, ধুলো ও ময়লার সঙ্গে ঝুঁকতে হচ্ছে প্রতিটি মুহূর্তে। এমন সময়ে স্পা করালে চুল ভালো থাকে বটে, কিন্তু পার্লারে গিয়ে বারবার কেশচর্চা করানোর সামর্থ্য সবার থাকে না। সে ক্ষেত্রে বাড়িতেই চুলে স্পা করানো সম্ভব। এতে প্রবল গরমেও আপনার কেশরাশি থাকবে কোমল ও উজ্জ্বল। সে কারণে পার্লারে না গিয়ে ঘরেই কম খরচে সহজ কয়েকটি ধাপে চুলের ডিপ কন্ডিশনিং কিংবা হেয়ার স্পা করে চুল কোমল ও উজ্জ্বল করুন। 

তেল ম্যাসাজ, গরম তোয়ালের সেঁক, শ্যাম্পু, হেয়ার মাস্ক এবং কন্ডিশনিং—এসব কয়েকটি স্তরে মাসে ১-২ বার স্পা করলে আপনার চুল রুক্ষতা ও খুশকি থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, পার্লারে না গিয়ে কীভাবে ঘরে বসেই প্রফেশনাল হেয়ার স্পা করবেন—

১. তেল মালিশ

হেয়ার স্পার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো— তেল মালিশ। আপনি নারিকেল তেল, অলিভ অয়েল কিংবা বাদাম তেল হালকা গরম করে নিন। এরপর গরম করে মাথার ত্বকে ও চুলে ১০-১৫ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। গোটা প্রক্রিয়ার ভিত বললে অত্যুক্তি হবে না। কারণ নারিকেল তেল কিংবা বাদাম তেল অথবা আর্গন অয়েল একটু গরম করে আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে দিলে রক্তসঞ্চালন বাড়ে, চুলের গোড়া মজবুত হয় এবং মাথার ত্বক পুষ্টি পায়।

২. ভাপ দেওয়া

একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে বাড়তি পানি নিংড়ে নিন। এবার গরম তোয়ালেটি চুলে জড়িয়ে রাখুন ১০-১৫ মিনিট। এতে চুলের রোমকূপ খুলে যায় এবং তেল গভীরে পৌঁছায়। আর চুলে গরম পানি দিয়ে এই তাপ চুলের কিউটিকলগুলোকে খুলে দেয়। ফলে তেল ভেতরে প্রবেশ করে চুলকে পুষ্ট করতে পারে। তোয়ালে ঠান্ডা হয়ে গেলে আবার গরম পানিতে চুবিয়ে মাথায় মুড়িয়ে নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন