বিভিন্ন কারণে কাশির সাথে রক্ত আসতে পারে। মডেল: শোভন, ছবি: রিপন, প্রিয়.কম।

কাশির সাথে রক্ত আসার কারণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা

সাবেরা খাতুন
লেখক
প্রকাশিত: ১৭ মে ২০১৭, ০৯:৫৮
আপডেট: ১৭ মে ২০১৭, ০৯:৫৮

বিভিন্ন কারণে কাশির সাথে রক্ত আসতে পারে। মডেল: শোভন, ছবি: রিপন, প্রিয়.কম। 

(প্রিয়.কম) কাশির সাথে রক্ত আসা মারাত্মক স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। একে হেমোপটাইসিস বলে। বিভিন্ন কারণে কাশির সাথে রক্ত আসার সমস্যাটি হতে পারে। এর জন্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। হেমোপটাইসিস হওয়ার কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসার বিষয় নিয়েই আমাদের আজকের ফিচার।

হেমোপটাইসিস এর কারণ:

·         কাশির সাথে রক্ত আসার সবচাইতে সাধারণ কারণটি হচ্ছে ব্রংকাইটিস। ব্রংকাইটিসের কারণে হেমোপটাইসিস হওয়া জীবনের জন্য হুমকি স্বরূপ হওয়া খুব বিরল।

·         ব্রংকায়েকটাসিস

·         ফুসফুসের ক্যান্সার বা নন-ম্যালিগন্যান্ট লাং ক্যান্সার

·         রক্ত পাতলা করার ঔষধ গ্রহণ করা (অ্যান্টিকোয়অ্যাগুলেশন)

·         নিউমোনিয়া

·         পালমোনারি এম্বুলিজম

·         কঞ্জেসটিভ হার্ট ফেইলিউর

·         টিউবারকুলোসিস

·         ইনফ্লামেটরি বা অটোইমিউন সমস্যা (লুপাস, ওয়েজেনার গ্র্যানুলোম্যাটোসিস, মাইক্রোসকপিক পলিয়েঞ্জাইটিস, স্রাগ-স্ট্রাউস সিনড্রোম এবং আরো অন্যান্য)  

·         পালমোনারি আর্টেরিয়োভেনাস মালফরমেশন (AVMs)

·         ক্র্যাক কোকেইন

·         ট্রমা যেমন- বন্দুকের গুলিতে আহত হওয়া বা গাড়ি দুর্ঘটনা হওয়া

·         ডাইইউলেফয়েস ডিজিজ

বায়ু চলাচলের পথ বা ফুসফুসের বাহিরের অংশের রক্তপাতের কারণে হেমোপটাইসিস হতে পারে। নাক দিয়ে রক্ত পড়া বা রক্ত বমি হওয়ার মত সমস্যা হতে পারে শ্বাসনালী বা ট্রাকিয়ায় রক্তক্ষরণ হওয়ার কারণে। অনেকের ক্ষেত্রেই হেমোপটাইসিস হওয়ার কোন কারণ চিহ্নিত করা যায় না। এক্ষেত্রে তা ছয় মাস পরে আর থাকে না।  

রোগ নির্ণয় : 

হেমোপটাইসিস নির্ণয়ের ক্ষেত্রে রক্তপাতের মাত্রা এবং শ্বাস গ্রহণের ঝুঁকির উপর ফোকাস করা উচিৎ তাহলেই কাশির সাথে রক্ত আসার কারণ শনাক্ত করা যাবে। এর জন্য যে টেস্টগুলো করা হয় সেগুলোর বিষয়ে জানবো এখন :

১। শারীরিক পর্যবেক্ষণ এবং ইতিহাস

কাশির সাথে রক্ত আসে এমন রোগীর সাথে কথা বলে এবং তাকে পরীক্ষা করে চিকিৎসক তার রোগটির সংকেত বুঝতে পারবেন এবং তা রোগের কারণ নির্ণয়ে সাহায্য করবে।

২। বুকের এক্সরে

এর মাধ্যমে বুকে পিন্ড বা দলার মত অংশ দেখা যাবে, ফুসফুসে তরল বা রক্ত জমাটবদ্ধ অবস্থায় দেখা যাবে অথবা সম্পূর্ণ স্বাভাবিক দেখাবে।

৩। কম্পিউটেড টমোগ্রাফি (সিটি স্ক্যান)

বুকের গঠনের সম্পূর্ণ চিত্র পাওয়া যায় সিটি স্ক্যানে। যার মাধ্যমে কাশির সাথে রক্ত আসার কারণ নির্ণয় করা সম্ভব।  

৪। ব্রংকোস্কপি

একটি নমনীয় টিউবের শেষ প্রান্তে ক্যামেরা লাগিয়ে তা নাক বা মুখের মধ্য দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করানো হয় যা এন্ডোস্কপির মতোই একটি পরীক্ষা।

৫। কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC)

অণুচক্রিকাসহ সাদা ও লাল রক্ত কণিকার সংখ্যা গণনা করা হয় এই পরীক্ষায়।

৬। ইউরিন অ্যানালাইসিস

সাধারণ প্রস্রাব পরীক্ষার মাধ্যমেও হেমোপটাইসিস নির্ণয় করা যায়।

৭। ব্লাড কেমেস্ট্রি প্রোফাইল

এই পরীক্ষায় কিডনির কাজ, ইলেক্ট্রোলাইটের পরিমাপ করা হয়, যা হেমোপটাইসিস এর রোগীদের ক্ষেত্রে অস্বাভাবিক দেখাতে পারে।

৮। কোঅ্যাগুলেশন টেস্ট

রক্ত জমাট বাঁধার ক্ষমতার পরিবর্তন রক্তপাত এবং কাশির সাথে রক্ত আসার ক্ষেত্রে অবদান রাখতে পারে।

৯। আর্টেরিয়াল ব্লাড গ্যাস

রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা নির্ণয়ের পরীক্ষা এটি। কাশির সাথে রক্ত আসা রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকতে পারে।

১০। পালস অক্সিমেট্রি

এই পরীক্ষাটির মাধ্যমেও রক্তের অক্সিজেনের মাত্রা নির্ণয় করা হয়।

চিকিৎসা: 

ব্রংকিয়াল আর্টারি এম্বোলাইজেশন প্রক্রিয়ায় হেমোপটাইসিস নির্ণয় করা যায়। এতে পায়ের ফুসফুসে রক্ত সরবরাহকারী ধমনীতে ক্যাথেটার লাগানো হয়। ভিডিও এর পর্দায় ধমনীটি স্পষ্টভাবে দেখার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে রঙ প্রবেশ করানো হয়। তখন চিকিৎসক রক্তপাতের উৎস শনাক্ত করতে পারেন। তারপর এই ধমনীটি ধাতুর কয়েল বা অন্য কোন কিছু দিয়ে ব্লক করে দেয়া হয়। এতে রক্তপাত বন্ধ হয় এবং এর পরিবর্তে অন্য ধমনী কাজ করে।

এছাড়াও এন্ডোস্কপি, অপারেশন, নিউমোনিয়া বা যক্ষ্মার নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিক গ্রহণ, ফুসফুসের ক্যান্সারের জন্য কেমোথেরাপি বা রেডিয়েশন, ইনফ্লামেশনের জন্য স্টেরয়েড গ্রহণ ইত্যাদি চিকিৎসা করা হয়।

কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরী: 

·         যদি ১ সপ্তাহের বেশি শ্লেষ্মায় রক্ত দেখা যায়

·         বুকে ব্যথা হয়

·         ওজন কমে যায়

·         রাতের বেলায় ঘাম হয়

·         ১০১ ডিগ্রীর উপর জ্বর থাকে

·         সাধারণ কাজ করার সময়ই যদি শ্বাস নিতে কষ্ট হয়।

কাশির সাথে রক্ত আসা রোগীদের চিকিৎসা হাসপাতালে থেকেই করতে হয়।

সূত্র: ওয়েব এমডি

সম্পাদনা : কে এন দেয়া