খরমুজ, সাম্মাম বা রক মেলন—যে নামেই ডাকুন, এই ফলের উপকারিতা জানেন?
প্রথম আলো
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:৪১
সাজেদা ফাউন্ডেশনের পুষ্টিবিদ ইসরাত জাহান বলেন, ‘খরমুজ বা সাম্মাম ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। বিশেষ করে গরমের সময় শরীরের পানিশূন্যতা রোধে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর।’
পানির অভাব পূরণ
খরমুজে ৯০ থেকে ৯২ শতাংশ পানি থাকে, যা প্রচণ্ড গরমে শরীরকে পানিশূন্য হতে দেয় না।
ইলেকট্রোলাইট ব্যালেন্স
খরমুজে প্রচুর পানি ও পটাশিয়াম থাকে বলে ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যাওয়া লবণের ঘাটতি পূরণ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
- ট্যাগ:
- লাইফ
- পানিশূন্যতা