You have reached your daily news limit

Please log in to continue


যা দেখে কিনবেন সামার ফ্রক

পথে, রেস্তোরাঁয় কিংবা বিয়েবাড়িতে একটু খেয়াল করলেই দেখবেন, আজকাল মিডি বা লং সামার ফ্রক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণীদের কাছে। গ্রীষ্মকালীন আরামদায়ক পোশাক হিসেবে ফ্যাশন হাউস অথবা অনলাইনের বিভিন্ন পেজে এখন নানান ধরনের ছাপা এবং নকশা করা সামার ফ্রক পাওয়া যাচ্ছে। এই ফ্রকগুলো জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হলো, কাঠফাটা রোদ্দুরের দিনগুলোয় এগুলো পরলে আরাম পাওয়া যায়। তবে সামার ফ্রক কেনার সময় কাপড়, রং এবং ফিটিংয়ের কিছু বিষয় বুঝে কেনা প্রয়োজন। এবার জেনে নিন, গরম সামাল দিতে সামার ফ্রক কেনার আগে কোন বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।

কাপড় হিসেবে সুতিই সেরা

দেখতে যত সুন্দর হোক না কেন, এই গরমে মোটা ও খসখসে কাপড় এড়িয়ে চলা ভালো। এ ধরনের কাপড় আরামদায়ক তো নয়ই; বরং পরার পর ঘেমে ত্বকেও র‍্যাশ দেখা দিতে পারে। অন্যদিকে হালকা বা সুতি কাপড় বেশ আরামদায়ক। শরীরে বাতাস ঢুকতে সাহায্য করে এবং ঘাম শুষে নেয় বলে সারা দিন ফুরফুরে থাকা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন