ছবি সংগৃহীত

নরওয়ের পতাকায় লুকিয়ে আরো ৬টি দেশের পতাকা!

priyo.com
লেখক
প্রকাশিত: ২০ জুন ২০১৪, ১৮:৩৩
আপডেট: ২০ জুন ২০১৪, ১৮:৩৩

(প্রিয়.কম) - শিরোনাম পড়ে কি অবাক হচ্ছেন? তাই তো, অবাক হবারই কথা। এটা কি করে হয়! কিন্তু, কথাটি ষোলআনা সত্যি। নরওয়ে, পরিচিত একটি দেশের নাম। সাধারণ জ্ঞান পড়তে গিয়ে ‘নরওয়ে’ নামটির সাথে আমরা পরিচিত হয়েছি। মনে পড়ছে কি- নিশীথ সূর্যের দেশ, নরওয়ে। যেখানে ছয় মাস দিন, আর ছয় মাস রাত থাকে। ইউরোপের এই রাজতান্ত্রিক দেশটির পতাকার একটি বিশেষত্ব আছে।

নরওয়ের পতাকার বিভিন্ন অংশকে একটু আলাদা করে দেখলে, পৃথিবীর আরো ৬টি দেশের পতাকার সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যাবে। দেশগুলো হচ্ছে- ইন্দোনেশিয়া, ফ্রান্স, পোল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, ফিনল্যান্ড।