You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুৎ উৎপাদনের তেলেও টান, লোডশেডিংয়ে নাজেহাল

তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোও সংকটের মধ্যে পড়তে শুরু করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) উৎপাদন কেন্দ্রগুলোকে রেশনিং করে ফার্নেস অয়েল সরবরাহ দিচ্ছে। এতে উৎপাদন কমায় সারাদেশে লোডশেডিং দিতে হচ্ছে প্রায় এক থেকে দেড় হাজার মেগাওয়াট।

সরকারের অবসরপ্রাপ্ত সচিব জাফর আলম বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন ‘আজ চট্টগ্রামে বিদ্যুৎ কোমায় চলে গেছে, লাইফ সাপোর্ট দিয়ে স্যালাইনের ওপরে চলছে জীবন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় কথা হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য জাফর আলম জাগো নিউজকে বলেন, ‘লোডশেডিংয়ে আজ খুবই খারাপ অবস্থা। ফ্ল্যাটের বাসিন্দাদের নাভিশ্বাস উঠছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তি হচ্ছে বেশি। একদিকে লোডশেডিং, অন্যদিকে জেনারেটর চালানোর তেলও মিলছে না। তেল পাওয়া গেলেও জেনারেটর লাগাতার চালানো যাচ্ছে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন