‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

কালি ও কলম পুরস্কারের বই পাঠানোর শেষ দিন

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ১৩:৫৯
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ১৩:৫৯

(প্রিয়.কম) মাসিক সাহিত্য পত্রিকা ‘কালি ও কলম’ ২০০৮ সাল থেকে প্রদান করে আসছে তরুণ কবি ও লেখক পুরস্কার। অন্যান্য বছরের মতো এবারও পত্রিকাটির পক্ষ থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরস্কার প্রদানের জন্য চলতি বছরের আগস্ট মাস থেকে লেখকদের কাছ থেকে বই জমা নেয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। ৩১ অক্টোবর বই জমা দেওয়ার শেষ দিন।

কালি ও কলমের পক্ষ থেকে জানানো হয়, এবারো পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। বিভাগগুলো হলো, কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ও গবেষণা এবং শিশু-কিশোর সাহিত্য।

বিজয়ী প্রত্যেককে পুরস্কারস্বরূপ এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

পুরস্কারের জন্যে ১৮ থেকে ৪০ বছর (গ্রন্থ প্রকাশকালে অনূর্ধ্ব ৪০ বছর) বয়সী বাংলাদেশি কবি ও লেখকদের রচিত গ্রন্থ বিবেচিত হবে। ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রকাশিত গ্রন্থসমূহ এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে কালি ও কলম দফতরে ছয় কপি বই জমা দিতে হবে। বই পাঠানোর ঠিকানা,কালি ও কলমমেগাডোরি, ৫ম তলা, বাড়ি ৫৭/এ, সড়ক ১৫/এ (নতুন) ধানমন্ডি, ঢাকা ১২০৯+৮৮ ০২ ৫৫০২৯৩২৪, +৮৮০ ১৮৪৪ ০৫০৬৬৯।

নিয়মাবলি 

১. জমাকৃত বইগুলোর সঙ্গে একটি ঘোষণাপত্র দিতে হবে যে, বইটি বাংলাদেশি লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের (১৮ থেকে ৪০ বছর, অর্থাৎ গ্রন্থ প্রকাশকালে অনূর্ধ্ব ৪০ বছর) মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্যে উপস্থাপন করা হচ্ছে।

২. বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের অনুলিপি প্রেরণ করতে হবে।
৩. পুরস্কার প্রদানের পর কোনো কারণে যদি অবগত হওয়া যায় যে, পুরস্কারপ্রাপ্ত কোনো বই অন্য কোনো বইয়ের হুবহু অথবা আংশিক প্রতিরূপ, সেক্ষেত্রে পুরস্কার প্রত্যাহারের অধিকার বিচারকমণ্ডলীর সংরক্ষিত থাকবে।

৪. পুরস্কারের যে কোনো পর্যায়ে বাছাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তির রচিত গ্রন্থ পুরস্কারের জন্যে বিবেচিত হবে না। চূড়ান্ত বাছাই শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের বিষয়ে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

প্রিয় সাহিত্য/গোরা