ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ২৭৭ : অনাথ (এতিমের) তত্ত্বাবধায়ন করার ফজিলত

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:২৯
আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৪, ১৭:২৯

আরবি হাদিস وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «كَافلُ اليَتيِم لَهُ أَوْ لِغَيْرِهِ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ في الجَنَّةِ»وَأَشَارَ الرَّاوِي وَهُوَ مَالِكُ بْنُ أنَسٍ بالسَّبَّابَةِ وَالوُسْطَى رواه مسلم বাংলা অনুবাদ আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের অথবা অপরের অনাথ (এতিমের) তত্ত্বাবধায়ক; আমি এবং সে জান্নাতে এ দু’টির মত (পাশাপাশি) বাস করব।’’ বর্ণনাকারী আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু তর্জনী ও মধ্যমা আঙ্গুলের দিকে ইঙ্গিত করলেন। [মুসলিম ২৯৮৩, আহমদ ৮৬৬৪]