ছবি সংগৃহীত
সুরা নং – ০৯২ : আল-লাইল
আপডেট: ০৯ জানুয়ারি ২০১৪, ১৬:০২
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ আরবি উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলা অনুবাদ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَاللَّيْلِ إِذَا يَغْشَى92.1 আরবি উচ্চারণ ৯২.১। অল্লাইলি ইযা-ইয়াগ্শা-। বাংলা অনুবাদ ৯২.১ কসম রাতের, যখন তা ঢেকে দেয়। وَالنَّهَارِ إِذَا تَجَلَّى92.2 আরবি উচ্চারণ ৯২.২। অন্নাহা-রি ইযা-তাজ্বাল্লা-। বাংলা অনুবাদ ৯২.২ কসম দিনের, যখন তা আলোকিত হয়। وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى92.3 আরবি উচ্চারণ ৯২.৩। অমা-খলাক্বায্ যাকার অল্উন্সা-। বাংলা অনুবাদ ৯২.৩ কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى92.4 আরবি উচ্চারণ ৯২.৪। ইন্না সা’ইয়াকুম্ লাশাত্তা-। বাংলা অনুবাদ ৯২.৪ নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকারের। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى92.5 আরবি উচ্চারণ ৯২.৫। ফাআম্মা মান্ আ’ত্বোয়া-অত্তাক্ব-। বাংলা অনুবাদ ৯২.৫ সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, وَصَدَّقَ بِالْحُسْنَى92.6 আরবি উচ্চারণ ৯২.৬। অ ছোয়াদ্দাক্বা বিল্হুস্না-। বাংলা অনুবাদ ৯২.৬ আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى92.7 আরবি উচ্চারণ ৯২.৭। ফাসানুইয়াস্সিরুহূ লিল্ইয়ুস্র-। বাংলা অনুবাদ ৯২.৭ আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى92.8 আরবি উচ্চারণ ৯২. ৮। অআম্মা-মাম্ বাখিলা অস্তাগ্না-। বাংলা অনুবাদ ৯২.৮ আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে, وَكَذَّبَ بِالْحُسْنَى92.9 আরবি উচ্চারণ ৯২.৯। অ কায্যাবা বিল্হুস্না-। বাংলা অনুবাদ ৯২.৯ আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে, فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى92.10 আরবি উচ্চারণ ৯২.১০। ফাসানুইয়াস্সিরুহূ লিল্ ‘উসরা। বাংলা অনুবাদ ৯২.১০ আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব। وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى92.11 আরবি উচ্চারণ ৯২.১১। অমা-ইয়ুগ্নী ‘আন্হু মা-লুহূ য় ইযা-তারাদ্দা-। বাংলা অনুবাদ ৯২.১১ আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে। إِنَّ عَلَيْنَا لَلْهُدَى92.12 আরবি উচ্চারণ ৯২.১২। ইন্না ‘আলাইনা- লাল্হুদা-। বাংলা অনুবাদ ৯২.১২ নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব। وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى 92.13 আরবি উচ্চারণ ৯২.১৩। অইন্না লানা- লাল্আ-খিরতা অল্ ঊলা-। বাংলা অনুবাদ ৯২.১৩ আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল। فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّى92.14 আরবি উচ্চারণ ৯২.১৪। ফাআর্ন্যাতুকুম্ না-রান্ তালাজ্জোয়া-। বাংলা অনুবাদ ৯২.১৪ অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে, لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى92.15 আরবি উচ্চারণ ৯২.১৫। লা-ইয়াছ্লা-হা য় ইল্লাল্ আশ্ক্ব। বাংলা অনুবাদ ৯২.১৫ তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না; الَّذِي كَذَّبَ وَتَوَلَّى92.16 আরবি উচ্চারণ ৯২.১৬। ল্লাযী কায্যাবা অতাওয়াল্লা-। বাংলা অনুবাদ ৯২.১৬ যে অস্বীকার করেছে এবং মখু ফিরিয়ে নিয়েছে। وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى92.17 আরবি উচ্চারণ ৯২.১৭। অসাইয়ুজ্বান্নাবুহাল্ আত্ক্ব। বাংলা অনুবাদ ৯২.১৭ আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে। الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى92.18 আরবি উচ্চারণ ৯২.১৮। আল্লাযী ইয়ু”তী মা-লাহূ ইয়াতাযাক্কা-। বাংলা অনুবাদ ৯২.১৮ যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে, وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى92.19 আরবি উচ্চারণ ৯২.১৯। অমা-লিআহাদিন্ ‘ইন্দাহূ মিন্ নি’মাতিন্ তুজযা য়। বাংলা অনুবাদ ৯২.১৯ আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে। إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى92.20 আরবি উচ্চারণ ৯২.২০। ইল্লাব্তিগা-য়া অজহি রব্বিহিল্ ‘আলা-। বাংলা অনুবাদ ৯২.২০ কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়। وَلَسَوْفَ يَرْضَى 92.21 আরবি উচ্চারণ ৯২.২১। অলাসাওফা ইর্য়াদ্বোয়া-। বাংলা অনুবাদ ৯২.২১ আর অচিরেই সে সন্তোষ লাভ করবে। গ্রন্থনা : মাওলানা মিরাজ রহমান