ছবি সংগৃহীত
সুন্দর অথচ বিষাক্ত ফুলগুলোকে কি আপনি চেনেন? (প্রথম পর্ব)
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪৯
ফটো সোর্স:twentytwowords.com
(প্রিয়.কম)- প্রকৃতির এক অপার সৌন্দর্যময় সৃষ্টি ফুল। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। একটি সুন্দর ফুল আপনার মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু একবার ভাবুন তো এই ফুলই মানুষকে মেরে ফেলতে পারে! কি খুব অবাক হচ্ছেন? এমন কিছু ফুল আছে যা দেখতে একদম সাধারণ ফুলের মত অথচ মারাত্নক বিষাক্ত। যার একটুখানি ছোঁয়া আপনি হয়ে যেতে পারেন অসুস্থ! আসুন তাহলে আজ দেখে নিই এমন কিছু ফুলের ছবি যা দেখতে নিরীহ হলেও অনেক বেশি ক্ষতিকর।
১। Angel’s Trumpet

এঞ্জেল নামটা শুনলে যতটা নিরীহ মনে হলে এই ফুলটি অনেকটা বিষাক্ত। এটি পক্ষাঘাত, ডায়ারিয়া, মাইগ্রেইন, হিলোসিয়াসোন এমনকি মৃত্যু এর কারণও হতে পারে!
২। Bleeding Heart

হার্ট এর মত দেখতে গোলাপি রঙের এই ফুলটি এত ছোট যে রক্তের ফোঁটার সাথে তুলনা করা হয়। এই ফুলটি বিশ্বের বিভিন্ন স্থানে অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সাবধান এটি যেন কোনভাবে খেয়ে না ফেলেন। এটি ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।
৩। Jacobaea Vulgaris

যুক্তরাজ্যের খুব সাধারণ একটি ফুল এটি। প্রায় ৮০ প্রজাতি কীট পতঙ্গ এটি থেকে খাবার সংগ্রহ করে থাকে। কীটপতঙ্গের জন্য এটি সুখবর কিন্তু মানুষের জন্য এই ফুল ক্ষতিকর। World Health Organization এর মতে এতে ৮ প্রকার টক্সিন বা বিষাক্ত উপাদান আছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর।
৪। Chinese Lantern

এই ফুলটি শুধু দেখতে সুন্দর নয় এর রয়েছে বহুবিধ ঔষধি ব্যবহার। অ্যান্টি ইনফ্লামেনটরী, এক্সপাকটোরেন্ট, কাশি দূরীয়করন, এমনকি অনেক সময় ম্যালারিয়া, জ্বর উপশমের ঔষধে এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৫। Psychotria Elata

এই ফুলটিকে হুকার লিপস বলা হয়। এটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি বিষাক্ত।
৬। Trichosanthe

প্রোটিন, এনজাইম এবং অ্যামিউ অ্যাসিড সমৃদ্ধ এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনি রয়েছে এর ঔষধি গুণবলী। এটি শরীরে পানি উৎপাদন করে বিশেষ করে ইনফ্লামেশনের সময়ে।
৭। Parrot Flower

এই ফুলটি যুক্তরাষ্ট্রে দেখতে পাওয়া যায়। এর বীজ ১৮৯৯ সালে রয়েল গার্ডেনে পাওয়া যায়।
লিখেছেন
নিগার আলম
ফিচার রাইটার,প্রিয় লাইফ
প্রিয়.কম
- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
- ছবিতে প্রকৃতি
- ফুল