ব্যবহৃত তেল ফেলে দিচ্ছেন? জেনে নিন একে কাজে লাগানোর দারুণ কিছু কৌশল

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ২১:৩৮

বাড়িতে রান্নার সময় অনেকেই একই তেল বারবার ব্যবহার করেন। কোনো কিছু ভাজাভুজি করার পর সেই তেল আবার অন্য রান্নায় ব্যবহার করা হয়। 


কিন্তু পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বারবার গরম করা তেল শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। উচ্চ তাপমাত্রায় বারবার গরম করলে ক্ষতিকারক ট্রান্স ফ্যাট তৈরি হয়, তেলের গুণগত মান নষ্ট হয় এবং এতে এমন কিছু ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে, যা দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।


তাই একবার রান্নায় ব্যবহার করা তেল আবার খাবার তৈরিতে ব্যবহার না করাই ভালো। তবে এর অর্থ এই নয় যে অবশিষ্ট তেল ফেলে দিতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করলে সেই তেল ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব।


কাঠের আসবাবে উজ্জ্বলতা ফেরাতে


সময়ের সঙ্গে সঙ্গে কাঠের টেবিল, চেয়ার বা শোকেসের ঔজ্জ্বল্য কমে যেতে পারে। এমন ক্ষেত্রে সামান্য ব্যবহৃত তেল কার্যকর হতে পারে। একটি নরম কাপড়ে অল্প তেল নিয়ে আসবাবের গায়ে আলতোভাবে মুছে দিলে অনেক সময় কাঠের মলিন ভাব কমে যায় এবং কিছুটা উজ্জ্বলতা ফিরে আসে।


জং ধরা ধাতব জিনিস নমনীয় করতে


বাড়ির তালা, কাঁচি, দরজার কবজা, গেট বা অন্য লোহার জিনিসে মরিচা ধরলে সেগুলো ব্যবহার করতে সমস্যা হয়। এ ক্ষেত্রে অল্প পরিমাণ তেল ব্যবহার করা যেতে পারে। জং ধরা অংশে তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে জিনিসটি তুলনামূলক সহজে নড়াচড়া করতে পারে। পাশাপাশি তেল একটি পাতলা আবরণ তৈরি করে, যা আর্দ্রতার প্রভাব কমাতে সাহায্য করে এবং ভবিষ্যতে মরিচা পড়ার ঝুঁকিও কিছুটা কমায়।


বোতল বা জারের স্টিকার তুলতে


অনেক সময় কাচের বোতল, প্লাস্টিকের জার বা অন্য পাত্রের গায়ে লাগানো স্টিকার সহজে ওঠে না। স্টিকার তুলে ফেললেও আঠা বা কাগজের কিছু অংশ লেগে থাকে। এই সমস্যা সমাধানেও ব্যবহার করা তেল কাজে আসতে পারে। স্টিকার বা আঠাযুক্ত অংশে সামান্য তেল লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এরপর নরম কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেললে বেশির ভাগ ক্ষেত্রে কাগজ ও আঠার অবশিষ্টাংশ সহজেই উঠে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও