ছবি সংগৃহীত
রঙ বাহারি ঈদ
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৫, ১৩:১৮
আপডেট: ১৪ জুলাই ২০১৫, ১৩:১৮
আপডেট: ১৪ জুলাই ২০১৫, ১৩:১৮
(প্রিয়.কম) ফ্যাশন মানেই পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণ- এ ধারণা বদলে দিয়েছে রঙ। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে কাজে লাগিয়েই দেশীয় ফ্যাশনে আমূল পরিবর্তন আনতেই এই ফ্যশন হাউজের নিরলস প্রচেষ্টা। ১৯৯৪ সালের শেষের দিকে চার তরুণের মেধা, পরিশ্রম ও সদিচ্ছার ফলে প্রতিষ্ঠিত হয় ফ্যাশন হাউজটি। ছোট্ট পরিসরে যাত্রা শুরু হলেও কালের পরিক্রমায় রুচিশীল ক্রেতাদের ফ্যাশন অনুসঙ্গে আজ অনন্য নাম রঙ। সারাবছর জুড়ে পোশাক নিয়ে যত নতুন পরীক্ষা নিরীক্ষা চলে, তার প্রতিচ্ছবি পাওয়া যায় ঈদে। আর তাই এ উৎসবে রুচি, মূল্যবোধ, ফ্যাশন সচেতনতা ও সামর্থ্য অনুযায়ী ক্রেতাদের জন্য রঙ সমৃদ্ধ থাকে পণ্য সম্ভারে। কাপড়, বুনন, রং, কাট, ডিজাইন ইত্যাদির পরিবর্তনে নারী, পুরুষ, বয়স্ক ও শিশুদের জন্য এবার ঈদেও রয়েছে রঙের ভিন্নধর্মী আয়োজন।


৪ ঘণ্টা, ৬ মিনিট আগে
৪ ঘণ্টা, ৬ মিনিট আগে
৪ ঘণ্টা, ১০ মিনিট আগে
৪ ঘণ্টা, ১২ মিনিট আগে
৪ ঘণ্টা, ১৪ মিনিট আগে