ছবি সংগৃহীত

বেড়িয়ে আসুন চোখ ধাঁধানো আলাস্কা (পর্ব-১)

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৬, ১৭:৩৯
আপডেট: ২৫ আগস্ট ২০১৬, ১৭:৩৯

ফটোসোর্স-http://www.touropia.com/best-places-to-visit-in-alaska/
 
(প্রিয়.কম) ভৌগলিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হলেও আলাস্কা যেন কোনভাবেই বিচ্ছিন্ন নয়। অপরূপ প্রকৃতিক সৌন্দর্য্য অঞ্চলটিকে করেছে দেশটির অন্য সকল অঞ্চল থেকে আলাদা এবং বিশেষভাবে আকর্ষণীয়। সমগ্র আলাস্কা যে শিল্পীর নিজ হাতে পরম যত্নে আঁকা কোন ছবি। যা দেখলেন না তাই মিস! তাই ভ্রমণে চেষ্টা করুন যতটুকু সম্ভব ঘুরে বেড়ানোর। আলাস্কার সবচেয়ে সুন্দর জায়গাগুলো তুলে ধরছি এখানে-
 
Wrangell St. Elias National Park
৩টি চোখ ধাঁধানো পর্বত যাদের নাম হল Chugach, the Wrangell এবং the St. Elias। পর্বতগুলোকে একত্রে নর্থ আমেরিকার মাউন্টেন কিংডম বলা হয়। পর্বতের এই রাজ্যের মাঝেই আপনি পাবেন Wrangell St. Elias National Park, এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পার্ক। পার্কে অনেকগুলো ভিজিটর সেন্টার আছে, আছে রেঞ্জার স্টেশন। তাই হারিয়ে যাবার ভয় নেই। নিশ্চিন্ত মনে গ্লাসিয়ার হাইকিং ট্রেইল ধরে এক্সপ্লোর করতে পারেন। রাতে ক্যাম্পেইন করে নিতে পারেন পাহাড়, বন আর গ্লাসিয়ারের সমন্বিত রোমাঞ্চকর অভিজ্ঞতা। বেড়িয়ে পড়তে পারেন শিকারে, মাছ ধরতে পারেন, করতে পারেন মাউন্টেন বাইকিং, কায়াকিং। আর যদি বিশ্রাম নিতে চান তাহলে শুধু চোখ ভরে দেখতে পারেন অপরূপ প্রকৃতিকে।
 
Anchorage
এটি আলাস্কার রাজধানী নয়, কিন্তু অঞ্চলটির সবচেয়ে বড় শহর। আলাস্কার প্রায় অর্ধেক জনগোষ্ঠীর বাস এখানে। অর্থনৈতিক কার্যক্রমের জন্য প্রসিদ্ধ শহরটি আমেরিকার সকল নাগরিক সুবিধা প্রদাণ করতে সক্ষম। কিন্তু শহর হলেও প্রাকৃতিক সৌন্দর্য্যে হতাশ করবে না এটি আপনাকে। সাথে পাবেন প্রাচীন ইতিহাসকে খুঁড়ে দেখার আনন্দ। অবশ্যই দেখবেন আনকোরাজ মিউজিয়াম অব হিস্ট্রি, আলাস্কা অয়াইল্ড লাইফ কনভারসেশন সেন্টার অব আলাস্কা নেটিভ হ্যারিটেজ সেন্টার। এরপর সিওয়ার্ড হাইওয়ে দিয়ে চলে যান পাখি দেখতে Potter’s Marsh এ। অথবা হাইকিং এ যেতে পারেন Tony Knowles Coastal Trail এ।
 
Ketchikan 
আলাস্কার সর্বোদক্ষিণের শহর কেটচিকান। চমৎকার প্রকৃতি এখানে এখনও আদিম। সৌন্দর্য্যে মানুষের বিনাশ মানসিকতার কোন ছাপ নেই। যেদিকেই তাকাবেন ঘিরে ধরবে মুগ্ধতা। টংগাস হিস্টোরিকাল মিউজিয়ামের টটেম হেরিটেজ সেন্টার এবং দক্ষিণ-পশ্চিম আলাস্কা ডিস্কভারি সেন্টারে অবশ্যই যাবেন। ঐতিহাসিক ক্রিক স্ট্রিট এখানে সবচেয়ে সুন্দর নানান দৃশ্যে পরিপূর্ণ এলাকা। ক্রিক স্ট্রিট ছিল এক সময়কার রাওডি রেড লাইট ডিস্ট্রিক্ট। বর্তমানে আর তেমন জৌলুস না থাকলেও ঐতিহাসিক ঔজ্জ্বল্য হারায় নি। একজন গাইড সাথে নিয়ে পুরো এলাকাটি এক্সপ্লোর করতে পারেন। এখানকার ঐতিহ্যাবাহী বিখ্যাত খাবারের স্বাদ নিতে পারেন। মাছ ধরা, টঙ্গাস ন্যাশনাল ফরেস্টে হাইকিং করা সব মিলিয়ে রোমাঞ্চ এবং সৌন্দর্য্যের প্রাচুর্য্য দুই মিলিয়ে চমৎকার একটি ভ্রমণ স্থল কেটচিকেন।
 
লিখেছেন
আফসানা সুমী
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম