ছবি সংগৃহীত
বৃদ্ধি করুন নিজ গৃহের নিরাপত্তা, জেনে নিন ৫টি জরুরী ধাপ
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৪, ১৪:১৫
আপডেট: ২৬ জানুয়ারি ২০১৪, ১৪:১৫
আপডেট: ২৬ জানুয়ারি ২০১৪, ১৪:১৫
বর্তমানে সব জায়গাতেই নিরাপত্তার অভাব। রাস্তায়, গাড়িতে, কর্মক্ষেত্রে, এমনকি নিজের ঘরেও মানুষ এখন অনিরাপদ বোধ করে। আর করাটাই মনে হয় স্বাভাবিক। নিরাপত্তার অভাবে সারাক্ষণ মানসিক অস্তিরতায় ভুগছেন অনেকেই। তাছাড়াও টিভি ও পত্রিকার সংবাদগুলো দেখে ও দেশের সার্বিক অবস্থাতে অনেকেই বেশ অশান্তিতে আছেন মনে মনে। নিজের ঘরেই নিজে নিরাপদ বোধ করছেন না বেশিরভাগ মানুষ। আসুন জেনে নেয়া যাক নিজের ঘরের নিরাপত্তা বাড়ানোর ৫টি উপায় সম্পর্কে।
প্রতিবেশীদেরকে জানুন

বিশ্বস্ত গৃহকর্মী রাখুন
ঘরের সব কাজ তো আর একা করা যায়না। আর এইজন্য অনেক বাসাতেই গৃহকর্মী রাখা হয়। যারা গৃহকর্মী রাখেন তারা অবশ্যই নাম ঠিকানা না জেনে রাখবেন না। নিজের গ্রামের পরিচিত মানুষ রাখার চেষ্টা করুন সব সময়। আর গৃহকর্মী হিসেবে যাকে রাখবেন তার ছবি তুলে রাখুন। এমনকি ছুটা বুয়া রাখার ক্ষেত্রেও আশেপাশের বাসায় দীর্ঘ দিন ধরে কাজ করে এমন মানুষ রাখুন। কোনো অবস্থাতেই গৃহকর্মীর সামনে নিজের অর্থ সম্পদের বর্ণনা দএবেন না এবং অলংকার ও টাকা পয়সা কোথায় রাখেন সেটা জানানো যাবে না।দরজার নিরাপত্তা বাড়ান
বাড়ির নিরাপত্তা নির্ভর করে আপনার দরজার নিরাপত্তার ওপরে। ঘরের দরজায় ডোর হোল লাগিয়ে নিন। তাহলে দরজা না খুলেই দেখতে পাবেন দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে। এছাড়াও দরজায় চেইন লক লাগিয়ে নিন। তাহলে দরজা সামান্য খুলে দরজার ওপাশে কে কে আছে তা ভালো করে দেখে নিতে পারবেন। চেইন লক লাগানো থাকলে হুট করে ধাক্কা দিয়ে কেউ ঢুকে পড়তে পারবে না। এছাড়াও সদর দরজার বাইরে অবশ্যই কেচি গেট লাগিয়ে রাখুন। বাসা থেকে বাইরে কোথাও যাওয়ার আগে বেশ কয়েকবার দেখে নিন সব দরজা ঠিক মত লক করা হয়েছে কিনা।ধারালো বস্তু সামলে রাখুন

রাতে ঘুমানোর সতর্কতা
রাতে ঘুমাতে যাওয়ার আগে বার বার দেখে নিন যে সব গুলো দরজা, জানালা ঠিক মত লাগানো হয়েছে কিনা। ঘরে বাইরের মেহমান থাকলে কিংবা কাজের লোক থাকলে নিজের রুম লক করে ঘুমানো উচিত। বাড়ির বাইরে প্রচুর আলোর ব্যবস্থা করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে বাড়ির বাইরের লাইট জ্বালিয়ে দিন।
১ ঘণ্টা, ২৪ মিনিট আগে
১ ঘণ্টা, ২৬ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৯ মিনিট আগে
২ ঘণ্টা, ৪১ মিনিট আগে
২ ঘণ্টা, ৪৫ মিনিট আগে
২ ঘণ্টা, ৪৫ মিনিট আগে
১২ ঘণ্টা, ৭ মিনিট আগে