ছবি সংগৃহীত
নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগছেন? দূর করুন ৫টি উপায়ে
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৩, ০৫:৫৯
আপডেট: ২৮ নভেম্বর ২০১৩, ০৫:৫৯
আপডেট: ২৮ নভেম্বর ২০১৩, ০৫:৫৯
‘আগে দর্শনধারী পরে গুনবিচারী’- এই নীতিতে বিশ্বাসী আমাদের সমাজে বসবাসরত বেশিরভাগ মানুষ নিজের বাহ্যিক সৌন্দর্যের জন্য হীনমন্যতায় ভোগেন। নিজেকে আয়নায় দেখে অন্যের সাথে তুলনা করে অন্যের মত ভাবা শুরু করেন আপনিও। হয়তো প্রকাশ করেন না কিন্তু মনে মনে সব সময় এই নিয়ে কষ্ট পান, ভাবতে থাকেন আর একটু সুন্দর চেহারা হলে কি এমন ক্ষতি হতো। কিন্তু ভেবে দেখেছেন কি এই চেহারা এই সৌন্দর্য কতদিনের? যত সুন্দর মানুষই হোক, সময়ের সাথে সাথে তার সৌন্দর্য মলিন হবেই। মলিন হবেনা শুধুমাত্র তার ভেতরের মানসিক সৌন্দর্য। একজন সুন্দর মনের মানুষ সর্বদাই সুন্দর মনের অধিকারী থাকবেন তা তার চেহারা যেমনই হোক না কেন। তাই নিজের চেহারা নিয়ে বিষণ্ণতা, হীনমন্যতা মুছে ফেলার উপায়গুলো দেখে নিন এবং মনের সৌন্দর্য বৃদ্ধি করুন।
অন্য কারো সাথে নিজের তুলনা করবেন না

আত্মবিশ্বাসী হন
নিজেকে ভালবাসুন। নিজের মনকে পরিপূর্ণভাবে বিকশিত করুন। আত্মবিশ্বাস বাড়ান। অন্যের কথা কান দিয়ে নিজেকে ছোট করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। মন থেকে সকল হীনমন্যতা ঝেড়ে ফেলে নতুন করে সব কিছু শুরু করুন। আত্মবিশ্বাসী হয়ে নিজের পায়ে দাড়াতে শিখুন। হীনমন্যতা নিয়ে বসে থাকলে কোন কাজেই সফলতা পাবেন না। নিজেকে সফল ব্যক্তিদের কাতারে দাঁড় করাতে শিখুন। যে আপনাকে পছন্দ করবে সে আপনার সব কিছুকেই পছন্দ করবে এইরকম ইতিবাচক মনোভাব পোষণ করুন।সৃজনশীল কাজে মনোনিবেশ করুন
গঠনমূলক কাজে যোগ দিন। যেসব কাজে আপনার দক্ষতা আছে সেসব কাজ করুন। গান, নাচ, ছবি আঁকা, বই লেখা ইত্যাদি কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। নিজের পরিচয় গঠন করুন। মনে রাখবেন, মানুষ চেহারা দিয়ে মানুষকে মনে রাখে না। বরং তার কাজে মনে রাখে। সুন্দরের পিছনে লুকিয়ে থাকা ধ্বংসাত্মক কাজের চেয়ে, অসুন্দরের ভেতরে থাকা গঠনমূলক কাজের মূল্য বেশি। আপনি আপনার চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগে আপনার ভেতরকার সৃজনশীল ও উন্নত মনকে সব কিছু থেকে গুতিয়ে রাখবেন না। নিজেকে সফল মানুষ হিসেবে পরিচিতি পেতে দেখলে আপনা আপনিই আত্মবিশ্বাস বাড়বে।নিজেকে সময় দিন

ব্যস্ত থাকুন
নিজেকে একটি ছকে বেঁধে ফেলুন। জীবনে ব্যস্ততা বাড়ান। কারন অলস ভাবে বসে থাকলেই নানান অপ্রাসঙ্গিক চিন্তা মাথায় ঘোরে ফলশ্রুতিতে আপনি নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে হতাশ হয়ে পড়েন। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। সফলতার লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যান। নিজের কাজে ব্যস্ত থাকুন। অন্যের কথায় কান দেয়ার মত সময়ই পাবেন না। আশেপাশের মানুষ আপনার বাহ্যিক সৌন্দর্য নিয়ে কী বলল তা নিয়ে চিন্তা করার দরকার নেই। যে মানুষগুলি বর্তমানে আপনার চেহারা নিয়ে কথা বলছেন ভবিষ্যতে আপনার সফলতার কথা বলবেন।- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
১ ঘণ্টা, ১১ মিনিট আগে
১ ঘণ্টা, ১৩ মিনিট আগে
১ ঘণ্টা, ২৬ মিনিট আগে
২ ঘণ্টা, ২৮ মিনিট আগে
২ ঘণ্টা, ৩০ মিনিট আগে
২ ঘণ্টা, ৩১ মিনিট আগে
১১ ঘণ্টা, ৫৫ মিনিট আগে