ছবি সংগৃহীত
দেখে নিন মার্ক জাকারবার্গের দারুণ কিছু দুর্লভ ছবি
আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬, ১২:০৬
ফটো সোর্স:time.com
(প্রিয়.কম)- আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে “ফেসবুক”। এই ফেসবুকের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তামার্ক জুকারবার্গ। মার্ক এলিয়ট জুকারবার্গ ১৯৮৪ সালের ১৪ই মে নিউইয়র্ক এর হোয়াইট প্লাইন্স এ জন্মগ্রহণ করেন। তার বাবা এডওয়ার্ড জুকারবার্গ একজন ডেন্টিস্ট এবং মা কারেন জুকারবার্গ একজন মানসিক রোগের চিকিৎসক। বিখ্যাত এই ব্যক্তির কিছু দুর্লভ ছবি দেখে নেওয়া যাক।
১।
জনপ্রিয় এই ব্যক্তির ছেলেবেলাটি কেটেছে নিউইয়র্ক এর হার্ডসন নদীর তীরে ডবস ফেরি নামক জায়গায়।
২। 
মার্ক জুকারবার্গ এর বাবা পাঁচ বছর বয়সেই ছেলের মধ্যে কাজ করার শক্তি, উৎসাহ এবং উদ্যম দেখতে পান।
৩। 
মার্ক জুকারবার্গ Ardsley হাই স্কুলে পড়াশোনা করেন। এটি তার স্কুল জীবনের ছবি। তারপর Phillips Exeter Academy তে স্থানান্তরিত হন।
৪। 
পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করে, তার শিক্ষাজীবন শেষ করে। এই ছবিতে তার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রুমমেটেদের সাথে তোলা।
৫। 
এটি তাঁর হাইস্কুল গ্রাজুয়েশনের সময় তোলা ছবি।
৬। 
শুরুর দিকে ফেইসবুকের অফিসে মার্ক এবং তাঁর সহকর্মী।
৭। 
১০০৬ সালে মার্ক এবং তাঁর বড় বোন র্যান্ডি।বর্তমানে ফেইসবুকের ভোক্তা বিপণন এবং সামাজিক-ভাল উদ্যোগের প্রধান হিসেবে ভারপ্রাপ্ত আছেন।
৮।
ফেসবুক ব্যবহার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সময়কার ছবি এটি।
৯। 
মার্ক জাকারবার্গ এবং তাঁর পরিবার ২০১০ সালে Wizarding World of Harry Potter in Orlando তে ভ্রমণে যান, তখনকার সময়ের ছবি।
১০। 
২০১১ সালের, ২০ এপ্রিল মার্ক জাকারবার্গ এবং বারাক ওবামা ফেসবুক হেডকোয়াটারের মিটিং এর সময়কার ছবি।
১১। 
২০১২, ১৯ই মে মার্ক জাকারবার্গ এবং প্রিসিলা চ্যান বিবাহের বন্ধনে আবদ্ধ হন।
১২। 
মার্ক জাকারবার্গ এবং তাঁর মেয়ে ম্যাক্স।
১৩। 
মেয়ের সাথে একান্ত কিছু মুহূর্ত।
লিখেছেন
নিগার আলম
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম
- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
- দুর্লভ ছবি
- মার্ক জাকারবার্গ