আজকের রাশিফল: মাল্টি-টাস্কিং করতে গিয়ে মাল্টি-গোলমাল বাধাবেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৩
মেষ
আজ আপনার মেজাজ খবরের কাগজের হেডলাইনের মতো গরম থাকতে পারে। অফিসে বসের দিকে এমন ভাবে তাকাবেন না যেন আপনি ইন্টারভিউ নিতে এসেছেন। গ্রহের ফের বলছে, আজ আপনি ছোটখাটো বিষয়েও বিশ্বযুদ্ধের ঘোষণা করতে পারেন। সঙ্গী আজ আপনার থেকে ‘পার্সোনাল স্পেস’ চাইতে পারে। এর মানে এই নয় যে আপনি তাকে রকেটে করে মঙ্গলে পাঠিয়ে দেবেন! একটু দূরত্ব বজায় রাখুন, মঙ্গল হবে।
বৃষ
আপনার রাশি আজ ঘোষণা করছে যে আপনি অলসতার স্বর্ণপদক পাবেন। এতটাই শান্ত থাকবেন যে, মশা আপনার নাকে বসে গান গাইলেও আপনি তাকে তাড়ানোর জন্য আঙুল নাড়ানোর প্রয়োজনীয়তা বোধ করবেন না। রাস্তায় পড়ে থাকা ১০ টাকার পুরোনো নোট পেতে পারেন। ওটা দিয়ে আজ বিকেলের চা-টা খেয়ে বিছানায় গড়াগড়ি দেওয়ার সময় নিজেকে বিল গেটস মনে করতে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- রাশিফল
- আজকের রাশিফল