গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে আলোচনা

প্রথম আলো প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ২০:৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে এক কোটি টাকা অনুদান পেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই টাকা কীভাবে এসেছে এবং ব্যয় হয়েছে কীভাবে, সেই প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা।


তাঁদের অভিযোগ, সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এই কোটি টাকার তথ্য গোপন করেছেন। অভিযোগ অস্বীকার করে রিফাত রশিদ বলছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে। সেই সঙ্গে কীভাবে ওই টাকা পেয়েছিলেন তা উল্লেখ করেছেন রিফাত রশিদ। একইসঙ্গে ব্যয়ের হিসাব অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও