ছবি সংগৃহীত
দেখুন হারিয়ে যাওয়া গত শতাব্দীর জনপ্রিয় বাংলা বিজ্ঞাপন [ভিডিও]
আপডেট: ১২ আগস্ট ২০১৫, ১৪:৫৮
(প্রিয়.কম) একটা শতাব্দী চলে গিয়েছে আমাদের মাঝ থেকে। এখন চলছে নতুন একটি শতাব্দী। নতুন ভাবনা আর নতুন উদ্দীপনা নিয়ে চলছি আমরা এ শতাব্দীদে। মিডিয়ায় এখন অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে। গত শতাব্দীতে মিডিয়াতে নাটক, সিনেমা, বিজ্ঞাপন করা এত সহজ ছিলনা। অনেক কষ্টের পরে টিভিতে দেখতে পাওয়া যেত নাটক, সিনেমা অথবা একটি বিজ্ঞাপন। যা এখন বলতে গেলে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এ শতাব্দীর তরুণ ছেলে-মেয়েদের প্রায় সময়ই আগ্রহ থাকে অতীতে কি হয়েছিল জানার। শুধু তাই নয় যারা জন্ম নিয়েছিলেন গেল শতাব্দীতে তাদেরও অনেক কিছুই মনে পড়ে যায়। অতীতে টিভিতে প্রচারিত হয়ে যাওয়া অনেক জনপ্রিয় বিজ্ঞাপন রয়েছে যা এখনও দেখলে হয়তো আপনার মনে পড়ে যেতে পারে পুরানও কোন স্মৃতি। বাংলাদেশে প্রচারিত হয়ে যাওয়া বিজ্ঞাপনেরও আছে সেরকম অতীত। সেই সব বিজ্ঞাপনের যারা স্রষ্টা তাদের কারো নাম আমরা জানি, অনেকের নাম হয়তো আমরা আর কোথাও খুঁজে পাই না। অতীতের বিশাল সম্ভার থেকে জনপ্রিয় ১০টি বিজ্ঞাপন প্রিয়.কমের পাঠকের জন্য দেয়া হল বাটা বাটা’র জন্য এই বিজ্ঞাপন তৈরি করে বিজ্ঞাপনী সংস্থা বিটপী। অত্যন্ত জনপ্রিয় হয় তখন এর জিঙ্গেল – হাঁটি হাঁটি পায়ে পায়ে দেখো না … [video:https://www.youtube.com/watch?v=8tNzY4Z3fhs] জীবন বীমা এই বিজ্ঞাপন যারা দেখেছেন তারা এখন মাঝ বয়সে। মানে দাঁড়াচ্ছে এই সময়ের বেশির ভাগ দেখেনি এই বিজ্ঞাপন। তখনও এতো বীমা প্রতিষ্ঠান গজিয়ে উঠেনি, বীমা বলতে এই জীবন বীমা। [video:https://www.youtube.com/watch?v=W3Ypt2IGoNs] পরিবার পরিকল্পনা যদি বলি, এই বিজ্ঞাপন না হলে বাংলাদেশের জনসংখ্যা এখন বিশ কোটি ছাড়িয়ে যেতো, কথাটা হয়তো একটু বাড়িয়ে বলা হবে। এক বিজ্ঞাপনে নিশ্চয় জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়ে যায়নি। তবে সব সমন্বিত পদক্ষেপের পাশাপাশি বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রনে ভূমিকা রয়েছে এই বিজ্ঞাপনের। এটিরও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বিটপী। [video:https://www.youtube.com/watch?v=TQCpa2szDDA] মায়া বড়ি এই বিজ্ঞাপনটি চিত্র নায়িকা রোজিনা তারকা হয়ে উঠার আগের। তখন কন্ট্রাসেপ্টিভের মতো পণ্যের বিজ্ঞাপনে মডেল পাওয়া প্রায় অসম্ভব ছিল। পরবর্তী সময়ে চলচ্চিত্রে যখন তারকা হয়ে উঠেন নায়িকা রোজিনা তখন তিনি বিজ্ঞাপনী সংস্থাকে অনুরোধ করেন বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করার জন্য। তার ভাবনা ছিল এই বিজ্ঞাপন তার তারকা খ্যাতি ক্ষুণ্ণ করতে পারে। কিন্তু বিজ্ঞাপনটি ততদিনে জনপ্রিয় হয়ে উঠেছে। এবং বিজ্ঞাপনী সংস্থা বিটপী এর সম্প্রচার বহাল রাখে। [video:https://www.youtube.com/watch?v=JzVc8CvSQeQ] বউরানি প্রিন্ট শাড়ি এই বিজ্ঞাপন টেলিভিশনে সম্প্রচারের পর মানুষের মুখে মুখে ফিরছিল – ‘ঘরের কথা পরে জানলো কেমনে?’ সিনেমা নাটকে কৌতুক অভিনেতা হিসাবে বিখ্যাত আশিস কুমার লোহ এই বিজ্ঞাপনে অভিনয় করেন। [video: https://www.youtube.com/watch?v=NOSMcKITe6M] সন্ধানী রক্তদান উৎসাহিত করার জন্য সন্ধানীর এই বিজ্ঞাপনে কাজ করেছেন যশস্বী ব্যক্তিত্ব। হুমায়ুন আহমেদ, নওয়াজেশ আলী খান এবং আলী যাকের। বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের নাম জান যায়নি। ওরিয়ন গ্রুপের সহযোগিতায় বিজ্ঞাপনটি প্রচারিত হতো। [video: https://www.youtube.com/watch?v=yQvTMKrbjzo] হুইল রওশন জামিল যে এসব চরিত্রে অনবদ্য তাঁর কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই তা স্পষ্ট। সে সময়ে জনপ্রিয় এই বিজ্ঞাপনের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাডকম লিমিটেড। কাপড় কাচার সেরা সাবান হুইল… হুইল… টিউন মানুষের মাথায় গেঁথে গেছে। [video: https://www.youtube.com/watch?v=vvJhQ8iZpKI] অলিম্পিক আফজাল হোসেনের অনেক পরিচয়। সবটাতেই তিনি নিজের স্বকীয়, সফল। অলিম্পিকের এই বিজ্ঞাপনেও তাঁর নিজস্ব শৈলী গাঁথা আছে। তরুণ দর্শকের তিনি প্রিয়। তাদের মুখে মুখে তাই – আলো আলো বেশি আলো … [video: https://www.youtube.com/watch?v=VgtnETReomQ] লাক্স লাক্স তখন ইন্টারন্যাশনাল লাক্স নামে বাজারে পরিচিত ছিল। এই বিজ্ঞাপনের মতই লাক্সের তখন সব বিজ্ঞাপন সিনেমা – নাটক – সঙ্গীতের খ্যাতিমানরা অভিনয় করতেন। ইউনিলিভারের তথ্য অনুযায়ী ১৯৮৩ সালের বিজ্ঞাপন এটি। [video: https://www.youtube.com/watch?v=09-fE6e_4YI] ফিলিপস বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ইউনিট্রেন্ড লিমিটেড এর ফিলিপসের বহুল আলোচিত জনপ্রিয় সফল বিজ্ঞাপন। যার কেস স্টাডি এখন দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। [video: https://www.youtube.com/watch?v=Y7DYMvdeqVA]
- ট্যাগ:
- সিনেমা
- বিনোদন
- বাংলা বিজ্ঞাপন