ছবি সংগৃহীত
জেনে নিন স্বাস্থ্য সুরক্ষায় অনন্য জলপাইয়ের দারুণ সব গুণাবলী
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৩, ০৩:৫০
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৩, ০৩:৫০
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৩, ০৩:৫০
শীতের আগমনবার্তা নিয়ে বাজারে চলে এসেছে শীতের ফল জলপাই। টক স্বাদের এই ফলটি আমাদের দেশে খুবই জনপ্রিয়। কাঁচা ফল তো বটেই জলপাইয়ের আচার ও চাটনিও সকলের পছন্দ। জলপাই এমন একটি ফল যা শুধু শীতের শুরুতে পাওয়া গেলেও আচার বানিয়ে বা সেদ্ধ করে তেলে ডুবিয়ে সংরক্ষণ করা যায় সারা বছর। জলপাই আগুনে পুড়িয়ে খেতে বা সেদ্ধ করে ভর্তা করে খেতেও চমত্কার লাগে!


- -জলপাই চোখ ওঠা, চোখের পাতায় ইনফেকশন সারাতে সাহায্য করে।
- -ত্বকের ক্ষত দ্রুত সারাতে জলপাই সহায়তা করে।
- -জলপাইয়ের বিভিন্ন গুণাবলি রক্তের কার্যক্ষমতা বাড়ায়, রক্তকে তরল রাখে ও হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে।
- -এর খাদ্যআঁশ পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
- -জলপাইয়ের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সহায়তা করে ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে।
- -জলপাই পাতা ছেঁচে কাটা স্থানে লাগালে ক্ষত দ্রুত শুকিয়ে যায়।
- -বাতের ব্যথায় জলপাই পাতা গুঁড়া ও জলপাই তেল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।
- -জলপাই পাতার রস উকুন তাড়াতে কাজে দেয়।
- -ত্বকের ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সমস্যায় জলপাই পাতা গুঁড়া ব্যবহার করা হয়।
- -ভাইরাসজনিত জ্বর, ক্রমাগত মোটা হওয়া, জন্ডিস, কাশি ইত্যাদির পথ্য হিসেবে জলপাই পাতা গুঁড়া ব্যবহার করা হয়।
২৭ মিনিট আগে
৩৯ মিনিট আগে
৪ ঘণ্টা, ১৫ মিনিট আগে
৪ ঘণ্টা, ১৬ মিনিট আগে
৪ ঘণ্টা, ১৭ মিনিট আগে
৬ ঘণ্টা, ৫৮ মিনিট আগে
৭ ঘণ্টা, ৩ মিনিট আগে