You have reached your daily news limit

Please log in to continue


৫ জুন ২০২৬ পর্যন্ত রাশিফল

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চড়ার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। বন্ধুদের বা পরিবারের সঙ্গে আনন্দদায়ক ভ্রমণ ভার মুক্ত রাখবে। তাই ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সপ্তাহের মাঝদিকে কর্মস্থলে যেসব কঠিন কাজ করেছেন, এখন সেগুলো ফিরে পাওয়ার সময়। যে রকম কাজ করতে চেয়েছিলেন, সেই ধরনের কাজ পেতে পারেন। সপ্তাহের শেষদিকে উন্নত ভষ্যিতের পরিকল্পনা করতে সময়টা কাজে লাগাতে পারেন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে জীবন সঙ্গী আপনার কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। অফিস থেকে ঘরে ফেরার সময় সাবধানে গাড়ি চালানো দরকার, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আর বেশ কিছু দিনের জন্য অসুস্থ হতে পারেন। সপ্তাহের মাঝদিকে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। সঙ্গী রোমান্সের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। সাফল্যময় সময় হবে, যদি কাজেই কেন্দ্রীভূত থাকেন। কর্মক্ষেত্রে কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ ও সাহসী হোন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বিভিন্ন উত্তেজনা ও মতভেদের মুখোমুখি হতে পারেন, যা অস্বস্তিকর ও উত্যক্ত বোধ করাবে। সঙ্গী কতটা ভালোবাসে, এ সময় বুঝতে পারবেন। সপ্তাহের মাঝদিকে শারীরিক ও মানসিক কিছু সমস্যা দেখা ‍দিতে পারে। সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শেষদিকে বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ইতিবাচক ফল প্রদান করবে। তাই ব্যবসায়ীদের জন্য ভালো সময়। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে উৎকৃষ্ট সময়।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কারও কারও জন্য নতুন প্রেম নিশ্চিত মনে হচ্ছে। এমন ব্যক্তিদের প্রতি নজর রাখুন যারা আপনাকে বিভ্রান্ত করতে পারে, বা এমন তথ্য দিতে পারেন, যা কিছু ক্ষতি করতে পরে। সপ্তাহের মাঝদিকে উপলব্ধি করতে পারবেন, বিয়ের জন্য নেওয়া শপথগুলো সত্যি ছিল। কারণ স্বামী/ স্ত্রী, প্রাণের বন্ধু হিসেবে আবির্ভূত হবেন। সময়টি বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ। সপ্তাহের শেষদিকে খুব আবেগ প্রবণ হবেন। তাই আঘাত পেতে পারেন। নিরুৎসাহিত হতে পারেন, এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে ঘরের শান্তির জন্য অতিরিক্ত সময় ব্যয় করুন। পরিবার সত্যি প্রশংসা করবে। যার আবেদন হৃদয় ছুঁয়ে যায়, এমন কারও সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। সপ্তাহের মাঝদিকে মনে রাখবেন, দুঃসময় আমাদের অনেক কিছু দেয়। তাই আত্মকরুণায় নিমজ্জিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না। বরং জীবনের শিক্ষা থেকে জানা ও বোঝার চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে মানসিক সচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের কাছ থেকে আলাদা প্রাধান্য দেবে। যথাযথ ভাব বিনিময় ও সহযোগিতা সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত করবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। পারিবারিক অনুষ্ঠান নতুন বন্ধু বানাবে। তবে নির্বাচনে সতর্ক হোন। সপ্তাহের মাঝদিকে স্বপ্ন, দুশ্চিন্তা ছাড়ুন আর প্রেমের সঙ্গীর সঙ্গ অনুভব করুন। আপনার বিষয়ে ঘৃণা বর্ষণ করলেও, প্রেম প্রদর্শন করুন। কারণ এখন সম্পর্ক পুনরুজ্জীবিত করার সময়। সপ্তাহের শেষদিকে সতর্কতা অনুমান করে পদক্ষেপ গ্রহণ করার সময়, কারণ আবেগের চেয়ে যুক্তি বেশি প্রয়োজনীয় হবে। জিনিসপত্রের প্রতি যত্নবান না হলে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। তবে একই সময় ব্যয়ও বাড়বে। নিকট আত্মীয় ঈর্ষান্বিত ও উত্যক্ত করতে পারে। তবে আপনি তাকে বোঝাতে চেষ্টা করুন, কেমন অনুভব করছেন। সপ্তাহের মাঝদিকে বন্ধুদের সঙ্গে গল্প করার দুর্দান্ত সময়। তবে ফোনে বেশি কথা বললে মাথাব্যথার কারণ হতে পারে। বন্ধুরা ব্যক্তিগত জীবন সম্পর্কে উপদেশ দেবে। সপ্তাহের শেষদিকে শুধুমাত্র সুখ অনুভব করুন। আকাশ আরও উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন মনে হবে। চারপাশের সব কিছু চকমক করবে। কারণ প্রেমে পড়ে গেছেন। সঙ্গী প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে মুগ্ধকারী স্বভাব ও আনন্দদায়ক ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি করতে ও উন্নত যোগাযোগ করতে সাহায্য করবে। একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মখীন হতে পারেন, যা আর্থিকভাবে লাভবান করবে। সপ্তাহের মাঝদিকে চমকে দিয়ে, ভাই বা বোন আপনাকে উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য প্রয়োজন সমর্থন করা। মনে রাখবেন সহযোগিতাই জীবনের মূল ‍উৎস। সপ্তাহের শেষদিকে ঘরে কিছু পরিবর্তন আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। তবে যাদের গুরুত্বপূর্ণ ভাবেন, তাদের কাছে নিজের অনুভূতি জানাতে সমর্থ হবেন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের ‍শুরুতে বুঝে খরচ করুন। আর আজেবাজে খরচ না করতে চেষ্টা করুন। বেশি খরচ করা ও সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। চারপাশে অনেক মানুষকে প্রভাবিত করবেন, এমন প্রকল্প বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন। সপ্তাহের মাঝদিকে বিলম্বিত টাকা পয়সা পরিশোধ হওয়াতে আর্থিক অবস্থা উন্নত হবে। অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ গ্রহণ করার ভালো সময়। সপ্তাহের শেষদিকে আত্মীয়রা অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে। তবে তারাও আপনার কাছে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারেন। একটি আনন্দময় ও চমৎকার সময়ের জন্য অতিথিরা ঘরে ভিড় করতে পারে। অন্যদের মধ্যে অপ্রয়োজনীয় ক্রটি খোঁজা সমালোচিত হতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা ও পরিকল্পনা এনে দেবে। হতাশার মনোভাব নাগালে আসতে দেবেন না। বেশি খরচ করা ও সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ সামনেই প্রশংসা করবে। মানসিক ও নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন। তাহলেই সবদিক থেকে উন্নত কাজ করা সম্ভব। সপ্তাহের শেষদিকে নতুন টাকা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। রক্ষণশীল বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। আর পরে লাভবান হতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে সময়টি ধৈর্য পরীক্ষার জন্য নির্ধারিত হয়ে আছে। শুধুমাত্র কর্মক্ষেত্রে এটি হারাবেন না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় শব্দ বেছে নিতে যত্নবান হোন। এমন প্রকল্প নিন, যাতে অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়। সপ্তাহের মাঝদিকে শরীরের ব্যথা, বেদনা ও উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না। অবাস্তব পরিকল্পনার ফলে অর্থে অভাব দেখা দিতে পারে। পারিবারিক দায়িত্বের জন্য মনে উত্তেজনা সৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষদিকে সাফল্য ও স্বীকৃতি আপনার হবে, যদি কাজের মধ্যে কেন্দ্রীভূত থাকেন। আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব প্রচারের আলোয় রাখবে আপনাকে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে সঙ্গীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে গেলে সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। এটি হল পেশা সংক্রান্ত সেই সব গুরুত্বপূর্ণ দিক পরিবর্তন করার সময়, যা অনেকদিন ধরে ভাবছিলেন। সপ্তাহের মাঝদিকে পরোপকার-ধর্মী কাজে মানসিক শান্তি ও আরাম পেতে পারেন। ভালোবাসা একটা নতুন উচ্চতায় পৌঁছাবে। সময়টি প্রিয় মানুষের হাসি দিয়ে শুরু হবে আর একে অপরের স্বপ্ন দিয়ে শেষ হবে। সমগ্র মহাবিশ্বের উচ্ছাস দুজনের মধ্যে অনুষ্ঠিত হবে। সপ্তাহের শেষদিকে মানুষ কী চায়, সেটা জানার চেষ্টা করুন। তবে খরচ যেন খুব বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে বলির পাঠা হতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন