ছবি সংগৃহীত
জেনে নিন চুল ও ত্বকের পরিচর্যায় শিকাকাই এর কিছু ব্যবহার
আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬, ০৩:২৫
ফটোসোর্স : www.onlymyhealth.com
(প্রিয়.কম)- শিকাকাইকে “হেয়ার ফ্রুট” ও বলা হয় যা গুল্ম বা ঝোপ জাতীয় গাছের ফল। এর বৈজ্ঞানিক নাম Acacia concinna যা মধ্য ইন্ডিয়ায় উৎপন্ন হয়। শিকাকাই চুল ও শরীর পরিষ্কারের জন্য ব্যবহার আসছে বহু বছর যাবত। শিকাকাই এর বাকলে স্যাপোনিন থাকে যার কারণে পানিতে মিশিয়ে নাড়ালে সাবানের মতই ফেনা উৎপন্ন হয়। শিকাকাই এ উচ্চ মাত্রার ভিটামিন সি থাকে, সেই সাথে ভিটামিন এ, ডি, ই ও কে এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা স্বাস্থ্যবান চুলের জন্য প্রয়োজন এবং দ্রুত চুল গজাতে সাহায্য করে। শিকাকাই এর ব্যবহার গুলো জেনে নেই আসুন।
চুলের জন্য শিকাকাই এর ব্যবহার :
১। শ্যাম্পু হিসেবে
শিকাকাই এর পাউডার পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মাথার তালুতে লাগিয়ে ২ মিনিট ঘষুন। তবে এতে সাবান বা শ্যাম্পুর মত ফেনা হবেনা কিন্তু আপনার চুল ঠিকই পরিষ্কার হবে। প্রথম প্রথম ব্যবহারের ফলে চুল রুক্ষ মনে হতে পারে। এই অবস্থা ঠিক করার জন্য চুল ধোয়ার পরে কন্ডিশনার ব্যবহার করতে পারেন বা সামান্য তেল ব্যবহার করতে পারেন।
শিকাকাই, রিঠা ও শুকনো আমলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে গরম করে নিন যতক্ষণ না শিকাকাই নরম হয়। ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে পিষে নিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। মাথার তালু পরিষ্কারের জন্য এই মিশ্রণটি বা শ্যাম্পুটি অনেক ভালো কারণ এতে কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক নেই।
২। খুশকি দূর করার জন্য
শিকাকাই এ অ্যান্টি ফাঙ্গাল বা ছত্রাক নাশক উপাদান এবং পুষ্টিকর উপাদান আছে। ছত্রাক নাশক উপাদান মাথার তলুকে খুশকির সংক্রমণ থেকে রক্ষা করে এবং পুষ্টি উপাদান মাথার তলুকে পুষ্টি সরবরাহ করে। শিকাকাই নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হবে।
৩। চুল ঘন ও শক্তিশালী করে
চুলের গোড়া শক্ত ও স্বাস্থ্যবান রাখে শিকাকাই। হেয়ার প্যাক হিসেবে বা তেলের সাথে মিশিয়ে শিকাকাই ব্যবহার করা যায়। শিকাকাই পাউডার নারিকেল তেলের সাথে মিশিয়ে গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। চুলকে ঘন ও শক্তিশালী করতে এটা অনেক কার্যকরী।
৪। চুল সাদা হয়ে যাওয়া রোধ করে
চুল সাদা হয়ে যাওয়া রোধ করতে শিকাকাই অনেক জনপ্রিয় উপাদান। আমলা, শিকাকাই ও রিঠা দিয়ে প্যাক তৈরি করে মাথায় ও চুলে লাগালে অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া রোধ করা যায়।
৫। চুল পড়া কমায়
নিয়মিত শিকাকাই ব্যবহার করলে চুলের ঘনত্ব বৃদ্ধি পায়। এটা চুলের ভেঙ্গে যাওয়া ও ফেটে যাওয়া রোধ করে যা চুল পড়ার প্রধান কারণ।
৬। ক্ষত নিরাময়ে
মাথার তালুর ছোট কোন ক্ষত বা পোড়া ভালো করতে পারে শিকাকাই। শিকাকাই এর পেস্ট মাথার তালুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। মাথার তালুর ছোটখাট কোন কাটা বা ক্ষত বা ফুসকুড়ি ভালো করে এই শিকাকাই থেরাপি। এছাড়াও এর ঠান্ডা অনুভূতি চুলকানিতে আরাম প্রদ��ন করে।
ত্বকের জন্য শিকাকাই এর ব্যবহার :
১। বডি ওয়াশ
শরীর পরিষ্কার করতে শিকাকাই চমৎকার কাজ করে। ভাতের মাড় ঠাণ্ডা করে এর সাথে শিকাকাই এর গুঁড়া মিশিয়ে নিন। ভালো ঘ্রাণের জন্য এই মিশ্রণটিতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশাতে পারেন। এই মিশ্রণটি ব্যবহার করলে আপনি আপনার ত্বকের চমৎকার পরিবর্তন লক্ষ্য করবেন।
২। খোস পাঁচড়া নিরাময়ে
ত্বককে জীবাণু মুক্ত করার জন্য শিকাকাই ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়। শিকাকাই আগুনে পুড়িয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিন। গরম পানিতে হলুদ কিছুক্ষণ ভিজিয়ে রেখে হলুদের পেস্ট তৈরি করে নিন। হলুদের পেস্ট ও শিকাকাই গুঁড়া গরম পানিতে ফুটিয়ে নিন। তারপর মিশ্রণটি ছেঁকে তরলটুকু আলাদা করে নিন এবং আক্রান্ত স্থানে লাগান। শিকাকাই এবং হলুদ উভয়েরই ছত্রাক নাশক, জীবাণু নাশক ও ব্যাকটেরিয়া নাশক উপাদান আছে যা স্কেবিস বা খোশ পাঁচড়া দূর করার জন্য অনেক কার্যকরী। ত্বকের সংক্রমণ গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শিকাকাই দেখতে অনেকটা তেঁতুলের মত। এর ফল বা বীজ শুকানো হয়। তারপর পাতা ও বাকলের সাথে মিশিয়ে ভালো ভাবে গুঁড়া করে পাউডার তৈরি করা হয়। শিকাকাই এর বীজ কিনে ভালোভাবে শুকিয়ে রাখলে অনেকদিন যাবত সংরক্ষণ করা যায়।
লিখেছেন-
সাবেরা খাতুন
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম