ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬

www.ajkerpatrika.com ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১০:২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৬ ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। তবে গত কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসার কথা জানিয়েছেন চিকিৎসক।


আজ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।


মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু ১৯ মে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে। ১০ মাস বয়সী শিশুটি ২০ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও