ছবি সংগৃহীত
চকলেটের জগতে স্বাগতম
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৩, ১৭:২০
আপডেট: ০৩ জুলাই ২০১৩, ১৭:২০
আপডেট: ০৩ জুলাই ২০১৩, ১৭:২০
খাবারের জগতে চকলেট একটি লোভনীয় নাম। ছোটরা তো বটেই, বড়রাও চকলেটের লোভ সামলাতে পারেন না সহজে। নানা ধরনের, নানা স্বাদের, নিত্য নতুন ধরনের চকলেট জিভে জল এনে দেয় সকলের। চকলেটের নাম চকলেট কেন হলো জানেন? ইংরেজা ভাষায় chocolate শব্দটা এসেছে স্প্যানিশ ভাষা থেকে। তবে স্প্যানিশ ভাষায় এই শব্দটা কীভাবে এসেছে, তা নিয়ে রয়েছে মতভেদ। ধারণা করা হয়, নাহুয়াতি ভাষা, অর্থাত্ অ্যাটজেকদের ভাষার শব্দ chocolatal থেকে এসেছে chocolate শব্দটি। এই chocolatal এসেছে xocolatl থেকে। xococ এর অর্থ হলো তেতো এবং atl এর অর্থ হলো তরল বা পানীয়। আবার অনেকের ধারণা, chocolate শব্দটা অ্যাজটেক ও মায়ান দু ভাষা থেকেই এসেছে! মায়ান ভাষায় chokol মানে গরম এবং নাহুয়াতি ভাষায় atl মানে পানীয়। এবং এ দুটো শব্দের সমন্বয় ও বিবর্তনেই এসেছে chocolate শব্দটি।



- ট্যাগ:
- খাবার
- লাইফ
- কোথায় পাবেন
৭ ঘণ্টা, ৫৯ মিনিট আগে
৮ ঘণ্টা, ২ মিনিট আগে
৯ ঘণ্টা, ১১ মিনিট আগে
৯ ঘণ্টা, ১৯ মিনিট আগে
৯ ঘণ্টা, ২৭ মিনিট আগে
৯ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
১১ ঘণ্টা, ১৪ মিনিট আগে
১১ ঘণ্টা, ১৮ মিনিট আগে
২০ ঘণ্টা, ৪৩ মিনিট আগে
২০ ঘণ্টা, ৪৬ মিনিট আগে