ছবি সংগৃহীত
আত্মবিশ্বাসী মানুষরা যে বৈশিষ্ট্যগুলোর কারণে অন্যদের থেকে আলাদা
প্রকাশিত: ২৮ জুন ২০১৪, ১৬:৫৮
আপডেট: ২৮ জুন ২০১৪, ১৬:৫৮
আপডেট: ২৮ জুন ২০১৪, ১৬:৫৮
(প্রিয়.কম) আত্মবিশ্বাস একজন মানুষের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারে। শুধুমাত্র আত্মবিশ্বাসের কারণেই দুজন মানুষের একই বিষয়ে অভিমত ভিন্ন ধরণের হতে পারে। আত্মবিশ্বাসী মানুষ নিজের প্রতিটি কাজকর্মকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারেন যা তাকে সফলতা এনে দেয়। কিন্তু সাধারন মানুষ খুব সহজে সব কিছুকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারেন না। এমন অনেক কিছুই রয়েছে যা একজন আত্মবিশ্বাসী মানুষকে করে তোলে সবার চাইতে আলাদা। চলুন তবে আত্মবিশ্বাসী মানুষের এমনই কিছু বৈশিষ্ট্য দেখে নেয়া যাক।

ইতিবাচক মনোভাব
সব কিছুকে ইতিবাচক দৃষ্টিতে দেখার মনোভাব রয়েছে আত্মবিশ্বাসী মানুষের মধ্যে। তারা নিজের বিফলতাকেও সফলতার সিঁড়ি হিসেবে দেখতে পারেন। এতে করে আর সাধারণ মানুষের মতো আশাভঙ্গের দুঃখ এবং বিফলতার বিষণ্ণতা গ্রাস করতে পারে না আত্মবিশ্বাসী মানুষকে। সকলের মধ্যে এই বৈশিষ্ট্যটি থাকে না।নেতৃত্বদানের ক্ষমতা
আত্মবিশ্বাসী মানুষের মধ্যে নিজের ভেতর থেকেই নেতৃত্বদানের বিশেষ ক্ষমতাটি তৈরি হয়ে যায়। একটি কাজ পুরো নিজের দায়িত্বে নিয়ে কাজটি সফলভাবে করার ক্ষমতা সবার মধ্যে থাকে না। আত্মবিশ্বাসী মানুষের মধ্যে নিজের প্রতি এক ধরণের বিশ্বাস কাজ করে ‘আমি পারবই’ যা অন্য সবার মধ্যে থাকে না। এই কারণে আত্মবিশ্বাসী মানুষ অনেক বেশি আলাদা অন্য সবার থেকে।অসাধারণ ব্যক্তিত্ব
আত্মবিশ্বাসী মানুষের ব্যক্তিত্ব অনেক বেশি উজ্জ্বল থাকে। আত্মবিশ্বাসী মানুষজন নিজের অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে অন্যদের আকর্ষণের মূলবিন্দুতে পৌছুতে পারেন। আত্মবিশ্বাসী মানুষের কথা, চিন্তাভাবনা, ধ্যান ধারণা সবই তার ব্যক্তিত্বকে আর দশজন সাধারণ মানুষের থেকে আলাদা করে।
প্রবল ইচ্ছাশক্তি
একজন আত্মবিশ্বাসী মানুষের মধ্যে থাকে প্রবল ইচ্ছাশক্তি যার সাহায্যে নিজের সকল কাজ সুষ্ঠু ভাবে করতে পালন করতে পারেন। সাধারণ মানুষ অনেক কিছুই করতে পারেন কিন্তু করতে আলসেমি বোধ করেন যার মূলে রয়েছে তাদের ইচ্ছাশক্তির অভাব। কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষের প্রবল ইচ্ছাশক্তি তার নিজ্র ভেতরে যে স্পৃহা তৈরি করে তা তাকে অন্য সবার থেকে আলাদা করে।নিজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা
একজন আত্মবিশ্বাসী মানুষ নিজেকে নিয়ে সব সময় সন্তুষ্ট থাকেন। একজন মানুষের নিজেকে নিয়ে সন্তুষ্টি থাকা এবং নিজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকা অত্যন্ত জরুরি। কারণ কেউ যদি নিজেই নিজেকে ভালবাসতে না পারেন, শ্রদ্ধা না করেন তবে অন্যরা তাকে কিভাবে করবেন। আত্মবিশ্বাসী মানুষের এই বিশেষ গুনটি সবার থেকে আলাদা করেন তাকে।- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
- আত্মবিশ্বাস
৫৩ মিনিট আগে
১ ঘণ্টা, ১৭ মিনিট আগে
১ ঘণ্টা, ১৭ মিনিট আগে
২ ঘণ্টা, ৩ মিনিট আগে
১৯ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
১৯ ঘণ্টা, ৩৪ মিনিট আগে
২০ ঘণ্টা, ১৭ মিনিট আগে
২০ ঘণ্টা, ১৮ মিনিট আগে