চট্টগ্রাম: দেশি কাগজের ক্যানভাসে আঁকছে শিশুরা। নির্ভার-নিশ্চিন্তে আলতো হাতে রঙের খেলায় মেতে ওঠে তারা। কারও পছন্দ চিরায়ত গ্রামবাংলা, কারও আবার মুক্তিযুদ্ধের বীর সেনানি। কেউ আঁকলো বঙ্গবন্ধুর মুখখানি।