ইরাকে জিজ্ঞাসাবাদে শিশু নির্যাতন: এইচআরডব্লিউ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১৩:২৪
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত—এমন সন্দেহে শিশুদের ওপর জিজ্ঞাসাবাদের নামে ভয়াবহ নির্যাতন করছে ইরাকি কর্তৃপক্ষ। আজ বুধবার হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।