জামায়াত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল

আমাদের সময় প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:৩৫

জামায়াতকে নিয়ে নিজের মধ্যে আলোচনা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন। জামায়াতকে নিয়ে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্যের প্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বক্তব্যটা সামগ্রিকভাবে উনার দলের বক্তব্য। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করবো। এর আগে সোমবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে তিনি কয়েকজন ঐক্যফ্রন্ট নেতাদের সাথে নিয়ে সিলেট এসে পৌঁছান। তার সাথে সিলেট এসেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান বীর প্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবসহ শীর্ষ কয়েকজন নেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও