‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট

যুগান্তর প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৭

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।


পূরবী জুয়েলার্স নামে ওই দোকানটির মালিকের অভিযোগ, দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে’ প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০-১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।


পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।


পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও