নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১৬:০২

ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার এবং হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের দশটি বাস আটক করেছে কলেজের একদল শিক্ষার্থীরা।


শনিবার (২১ নভেম্বর) বেলা আনুমানিক ১১টায় ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে বাসগুলো আটক করা হয়।


শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার ভাড়া নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার কথা বলা হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেন।


বাসের হেলপার কর্তৃক হেনস্তার শিকার হওয়া ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও