হাসপাতালের অবহেলা ও অসাবধানতায় রোগীর মৃত্যু কি হত্যা নয়?

জাগো নিউজ ২৪ শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:১৪

মা-বাবার কোল আলো করে শিশুটি এল ঠিকই, কিন্তু বাঁচল না। একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) ইনকিউবেটরে আগুন লেগে পুড়ে মারা গেল সে। মায়ের কোল ছেড়ে এখন সে মর্গের হিমশীতল কক্ষে শুয়ে আছে বিচারের অপেক্ষায়।


নিরাপদভাবে সন্তান জন্মদানের জন্য বগুড়ার কাহালু থেকে এসেও সন্তানকে বাঁচাতে পারলেন না মা-বাবা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের পর শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা ফাঁকা না থাকায় দালালের পরামর্শে শিশুটিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


সেখানেই ইনকিউবেটর যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। এতে নবজাতকটির শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুর্ঘটনাবশত এই আগুন লেগেছে। এটা মিথ্যা। দালাল ও দালালের সহযোগী এই হাসপাতাল নবজাতকটিকে হত্যা করেছে।


এর আগেও আদ্-দ্বীন হাসপাতালে জন্মের পরপরই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কারিগরি ত্রুটির কারণে মারা গেছে ছয়জন নবজাতক। একটি শিশু তার মা-বাবা ও পরিবারের কাছে যে ভীষণ মূল্যবান, এসব ঘটনার কথা শুনলে তা মনে হয় না।


এই লেখা লিখতে লিখতেই খবরে দেখলাম, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জানালায় গ্রিল না থাকায় ছয়তলা থেকে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে।


এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে ওয়ার্ডে শয্যা না পেয়ে এক বৃদ্ধ রোগী হাসপাতালের সংযোগকারী পদচারী-সেতুতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে রেলিং ভাঙা থাকায় অসাবধানতাবশত দোতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গত জুলাই মাসেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে পড়ে ২০ বছর বয়সী চিকিৎসাধীন এক তরুণীর মৃত্যু হয়েছিল।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গ্রিলবিহীন অরক্ষিত বারান্দা থেকে নিচে পড়ে এক শিশু মারা গেছে। সম্প্রতি ঢাকার পিজি হাসপাতাল থেকে পড়ে এক কিশোরী এবং বারডেম হাসপাতালের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও