ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৩

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ডিসেম্বরের আগে দেশ‌টিত কর্মী পাঠানো শুরুর কথা জা‌নিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।


মালয়েশিয়ায় বিনা ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বৃহস্প‌তিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তি‌নি। 


রাশেদুল হক বলেন, আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পে‌য়ে‌ছি। ডি‌সেম্ব‌রের পূ‌র্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহ‌যো‌গিতা পে‌লে আমরা দ্রুত তাদেরকে বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চা‌ইছি, এখন য‌দি কোনো কারণে এক‌দিন দুই‌দিন দে‌রি হয় সেটা ভিন্ন ইস্যু। কিন্তু চাইছি ডিএইচএলের মাধ্যমে‌ সেটা শুরু হোক।


বোয়েসেল-এর মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও