লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে

প্রথম আলো প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৮:১৭

ইন্টারনেট ব্যবহারের জন্য এত দিন মূলত বেতার (রেডিও) তরঙ্গের ওপর নির্ভর করতে হয়েছে। তবে রেডিও তরঙ্গের পরিবর্তে আলোর মাধ্যমে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিও তৈরি হয়েছে। লাইট ফিডেলিটি বা লাই–ফাই নামের এ প্রযুক্তিতে এলইডি বাতির আলো ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। গবেষকদের ধারণা, প্রচলিত ওয়াই-ফাইয়ের তুলনায় লাই-ফাইয়ে তাত্ত্বিকভাবে ১০০ গুণ পর্যন্ত বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা যাবে। লাই-ফাই নিয়ে গবেষণার কাজ শুরু হয় ২০০০ অর্থাৎ শূন্য দশকের গোড়ার দিকে। এ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জার্মান পদার্থবিজ্ঞানী হ্যারাল্ড হাস।


যেভাবে কাজ করে লাই-ফাই


লাই-ফাই মূলত অপটিক্যাল ওয়্যারলেস কমিউনিকেশন বা আলোকনির্ভর বেতার যোগাযোগপ্রযুক্তি। এর একটি পদ্ধতি হলো ভিজিবল লাইট কমিউনিকেশন (ভিএলসি), যেখানে দৃশ্যমান আলোর মাধ্যমে তথ্য পাঠানো হয়। এ প্রযুক্তিতে এলইডি বাতিকে তথ্য পাঠানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। বাতি থেকে নির্গত আলোর তীব্রতা অতি দ্রুত পরিবর্তন করে ডিজিটাল সংকেত তৈরি করা হয়। অনেকটা মোর্স কোডের মতো নির্দিষ্ট সংকেতের মাধ্যমে তথ্য পাঠানো হলেও এ প্রক্রিয়া এত দ্রুত ঘটে যে খালি চোখে আলোর কোনো পরিবর্তন বোঝা যায় না। লাই-ফাই ব্যবস্থায় এলইডি বাতির সঙ্গে একটি বিশেষ প্রযুক্তি যুক্ত থাকে, যা ডিজিটাল তথ্যকে আলোর সংকেতে রূপান্তর করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও