বয়স লুকালেও কিশোরদের আটকে দেবে মেটার নতুন প্রযুক্তি

যুগান্তর প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২০:৪২

অনলাইন জগতকে অপ্রাপ্তবয়স্কদের জন্য আরও নিরাপদ করতে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বয়স অনুমান প্রযুক্তি চালু করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। মূলত বিলিয়ন ডলারের আইনি সমঝোতা এবং কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনার মুখে এই বড় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। 


সোমবার (৯ নভেম্বর) মেটার পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, কোনো ব্যবহারকারী জন্মতারিখ পরিবর্তন করে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখালেও, তাদের অনলাইন আচরণ ও পোস্ট বিশ্লেষণ করে এআই প্রযুক্তির মাধ্যমে কিশোর-কিশোরী হিসেবে শনাক্ত করা হবে এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে বিশেষ সুরক্ষা বলয় বা ‘টিন অ্যাকাউন্ট’ যুক্ত করা হবে।


এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে এই প্রযুক্তি পরীক্ষা করা হয়েছিল। এর সফল প্রয়োগের পরই এখন এটি বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। 


চলতি মাস থেকেই যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক টিনএজারদের জন্য ইনস্টাগ্রাম সেটআপ করেছেন, তারা নতুন এই ব্যবস্থার নোটিফিকেশন পাবেন। এরপর চলতি বছরের শেষের দিকে ফেসবুক এবং থ্রেডস অ্যাপেও এই বয়স অনুমানকারী অ্যালগরিদম সম্প্রসারণ করা হবে। অভিভাবকরা চাইলে শিশুদের জন্য অ্যাকাউন্ট খুলে সেগুলোকে নির্দিষ্ট ক্যাটাগরিতে রাখতে পারেন, তবে নতুন এই প্রযুক্তির ফলে ভুল বা ভুয়া জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলেও কেউ প্রাপ্তবয়স্ক হিসেবে নিজেকে চালিয়ে দিতে পারবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও