রিকশায় চলাচলের সময় শিশুর নিরাপত্তায় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

প্রথম আলো প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৮:১৪

রাজধানীর বনশ্রীতে সকালের ব্যস্ত সড়ক। ছেলে ইলহামকে নিয়ে স্কুলের সামনে রিকশা থেকে নামলেন সোনিয়া আক্তার। নেমেই ছেলের এক হাত ধরে দ্রুত রাস্তার পাশের ফুটপাতে নিয়ে গেলেন। বারবার পেছনে তাকাচ্ছিলেন। মনে একটাই ভয়, পেছন থেকে কখন কোন রিকশা এসে ধাক্কা দেয়! শিশুকে নিয়ে রাস্তায় চলাচলের সময় এমন উদ্বেগের অভিজ্ঞতা এখন অনেক অভিভাবকেরই। বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার কারণে এ দুশ্চিন্তা আরও বেড়েছে।


ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর মো. আনওয়ারুল ইসলামের পরামর্শ


রিকশায় চড়ার সময় শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদেরও কিছু বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই বিষয়ে ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরের পরামর্শগুলো এমন—


শিশুকে একা বসতে দেবেন না


ছোট শিশুকে রিকশায় একা বসিয়ে রাখা উচিত নয়। অভিভাবককে শিশুর পাশে বসে এক হাতে তাকে নিরাপদে ধরে রাখতে হবে। শিশুকে রিকশার আসনের একেবারে কোনায় বসাবেন না, তা না হলে ঝাঁকুনি বা হঠাৎ ব্রেকের সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।


হাত-পা রাখুন রিকশার ভেতরে


চলন্ত রিকশায় শিশুরা কৌতূহলবশত হাত, পা কিংবা মাথা বাইরে বের করতে পারে। এতে পাশ দিয়ে যাওয়া গাড়ি, মোটরসাইকেল বা অন্য রিকশার সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। তাই শুরু থেকেই শিশুকে হাত-পা রিকশার ভেতরে রাখার অভ্যাস করাতে হবে।


ঝাঁকুনি ও হঠাৎ ব্রেকের বিষয়ে সতর্ক থাকুন


রিকশা চলার সময় শিশুকে হাত দিয়ে ধরে রাখতে হবে। বিশেষ করে রাস্তার গর্ত, গতিরোধক কিংবা মোড়ে চালক হঠাৎ ব্রেক করলে শিশু সামনের দিকে ছিটকে পড়তে পারে। শিশুকে আসনের ওপর দাঁড়ানো, লাফানো কিংবা এক পাশ থেকে অন্য পাশে ঝুঁকে পড়তে দেওয়া যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও