মানুষের কাছে প্রিয় হতে চান? গড়ে তুলুন এই ৭ অভ্যাস

ডেইলি স্টার প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২০:৩৮

মানুষের কাছে প্রিয় হতে অসাধারণ কিছু করার প্রয়োজন নেই। ছোট ছোট কিছু আচরণই অন্যের মনে ইতিবাচক ধারণা তৈরি করতে পারে। যেমন, মন দিয়ে কারও কথা শোনা, তার প্রতি আগ্রহ দেখানো কিংবা নিজে থেকে কথা বলতে এগিয়ে যাওয়া। গবেষণায় এমন সাতটি অভ্যাসের কথা উঠে এসেছে, যা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে সাহায্য করে।


২০১৩ সালে হার্ভার্ড বিজনেস রিভিউতে প্রকাশিত এক বিশ্লেষণে ৫১ হাজার ৮৩৬ জন ব্যবসায়িক নেতার তথ্য বিশ্লেষণ করা হয়। তাদের মধ্যে মাত্র ২৭ জন একইসঙ্গে কাজের দক্ষতা ও মানুষের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে শীর্ষ অবস্থানে ছিলেন। অর্থাৎ, কাজে ভালো হলেই হয় না, মানুষের সঙ্গেও ভালো সম্পর্ক রাখাও জরুরি।


২০১৮ সালের আরেক গবেষণায় দেখা যায়, কারও সঙ্গে কথা বলার পর আমরা প্রায়ই ভাবি, তিনি হয়তো আমাকে খুব একটা পছন্দ করেননি। অথচ বাস্তবে অন্য মানুষটি আমাদের কতটা পছন্দ করেছেন, আমরা তা বুঝতে পারি না। গবেষকেরা এই ভুল ধারণার নাম দিয়েছেন ‘লাইকিং গ্যাপ’।


মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করতে নিচের সাতটি অভ্যাস কাজে লাগতে পারে।


কাউকে মনে পড়লে জানিয়ে দিন


কোনো পরিচিত মানুষের কথা মনে পড়লে তাকে তা জানাতে পারেন। যেমন, কোনো গান শুনে তার কথা মনে হয়েছে, কিংবা কোনো ঘটনা দেখে তাকে মনে পড়েছে। এমন কথা শুনে তিনি বুঝতে পারবেন, তাকে আপনি মনে রেখেছেন। এতে দুজনের মধ্যে আন্তরিকতা বাড়তে পারে।


শুধু সাধারণ কথাবার্তায় আটকে থাকবেন না


আবহাওয়া কেমন, কী করছেন—এসব দিয়ে কথাবার্তা শুরু হতে পারে। তবে পরিচয়কে বন্ধুত্বে রূপ দিতে একটু গভীর বিষয় নিয়েও কথা বলা দরকার। ২০২২ সালে মাইকেল কার্ডাস, অমিত কুমার ও নিকোলাস এপলির এক গবেষণায় ১ হাজার ৮০০ জনের বেশি মানুষের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়।


গবেষকেরা দেখেন, গভীর বিষয় নিয়ে কথা বলতে মানুষ যতটা অস্বস্তি হবে বলে ভাবেন, বাস্তবে ততটা অস্বস্তি হয় না। বরং এমন আলাপে একে অন্যকে ভালোভাবে জানার সুযোগ তৈরি হয়। এতে মানুষ বেশি আনন্দও পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও