বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ

যুগান্তর প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২০:৪৪

যুক্তরাষ্ট্রে মাছ ধরা এখন আর শুধু অবসর কাটানোর শখ নয়, বরং এটি পরিণত হয়েছে প্রতিযোগিতামূলক ক্রীড়াক্ষেত্রে। বিশেষ করে বাস মাছ ধরাকে ঘিরে গড়ে উঠেছে বড় পরিসরের আয়োজন। হাইস্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণ, আকর্ষণীয় পুরস্কার, কলেজ বৃত্তি এবং পেশাদার ক্যারিয়ার গড়ার সুযোগ থাকায় দেশটিতে তরুণদের মধ্যে বাড়ছে এ খেলার জনপ্রিয়তা। সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।


চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বুকানান শহরের প্যারিস ল্যান্ডিং স্টেট পার্কের মেরিনায় অনুষ্ঠিত হয় স্ট্রাইক কিং বাসমাস্টার হাইস্কুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। হাইস্কুল পর্যায়ে বাস মাছ ধরার অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার শেষ দিনের লড়াইয়ে অংশ নিতে সূর্য ওঠার আগেই সেখানে উপস্থিত হন প্রতিযোগীরা।   


ভোরের আলো ফোটার আগেই ২৫টি নৌকা নিয়ে প্রস্তুত ছিলেন প্রতিযোগীরা। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর নৌকাগুলো ছুটে যায় ১৮৪ মাইল দীর্ঘ কেনটাকি লেকে। প্রতিযোগীদের লক্ষ্য ছিল সবচেয়ে বেশি ওজনের বাস মাছ ধরা।


সেবারের প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন আলাবামার ১৮ বছর বয়সি কাইগ ব্র্যাগ। মাছ ধরার জন্য তিনি মেরিনা থেকে প্রায় ১০ মিনিট দক্ষিণের একটি পরিচিত জায়গায় চলে যান। সেখানে প্রায় আট ঘণ্টা মাছ ধরার পর মেরিনায় ফিরে আয়োজকদের হাতে তুলে দেন জাল দিয়ে তৈরি একটি ব্যাগ। ব্যাগে ছিল তিনটি বাস মাছ, যেগুলোর মোট ওজন ১১ পাউন্ড ৩ আউন্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও