পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

যুগান্তর প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২০:৪৪

মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরের সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রতীক্ষা টেন্ডলকার। সংসারের হাল ধরতে শুরু করেছিলেন ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মীর কাজ। মাসিক বেতন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ রুপি।


কিন্তু দারিদ্র্য ও প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ করেননি তিনি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর পড়াশোনার প্রতি অদম্য আগ্রহে একসময় সেই ব্যাংকেরই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে পৌঁছান প্রতীক্ষা। শুধু তাই নয়, ৫৫ বছর বয়সে পূরণ করেন প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ার স্বপ্নও।


১৯৬৪ সালে ভারতের মহারাষ্ট্রের পুনেতে জন্ম প্রতীক্ষার। অভাব-অনটনের মধ্যেই কেটেছে তার শৈশব। মাত্র ১৬-১৭ বছর বয়সে বিয়ের পর সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই শিক্ষাজীবনের ইতি ঘটে। বিয়ের তিন বছরের মাথায় এক সড়ক দুর্ঘটনায় স্বামী সদাশিব কাদুকে হারান তিনি। তখন প্রতীক্ষার বয়স মাত্র ২০ বছর। কোলে ছিল এক বছর বয়সি সন্তান।


স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে প্রথমে সেলাইয়ের কাজ শুরু করেন প্রতীক্ষা। পরে সন্তানকে নিয়ে পাড়ি জমান মুম্বাইয়ে। স্বামীর বকেয়া বেতন সংগ্রহ করতে একদিন যান স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায়। সেখানে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য শাখা ব্যবস্থাপকের কাছে অনুরোধ জানান। তার সেই আবেদনে সাড়া দিয়ে ১৯৮৫ সালে ব্যাংকটিতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। মাসিক আয় ছিল মাত্র ৬০-৬৫ রুপি।


ব্যাংকে প্রতিদিনের দায়িত্বের মধ্যে ছিল মেঝে ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার করা এবং আসবাবপত্রের পরিচর্যা। সামান্য বেতনে সংসার চালানো কঠিন হওয়ায় পাশাপাশি একটি জুতার কারখানাতেও কাজ করতেন তিনি। তবে জীবনের কঠিন এই সময়েও নিজের শিক্ষাজীবন নতুন করে শুরু করার স্বপ্ন ছাড়েননি প্রতীক্ষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও