যার বিয়েতে আসবে ৪ লাখ অতিথি! কে এই তরুণী
ভারতের বিহারের প্রতাপশালী নেতা অনন্ত সিং। মোকামার এই বিধায়ক, যিনি ‘ছোট সরকার’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি ৯ জনকে হত্যার দাবি তুলে পরে আবার সেই বক্তব্য ফিরিয়ে নিয়ে মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে এবার অন্য এক কারণে খবরের শিরোনাম হলেন।
আগামী ২৫ নভেম্বর মেয়ের বিয়ের জন্য এক বিশাল ভোজের আয়োজন করছেন অনন্ত সিং। তার পৈতৃক ভিটা লাডমায় বসবে মেয়ে শিবাঙ্গী সিং ও ঋষিকেশ কুমারের বিয়ের আসর। বিয়ে উপলক্ষ্যে লাডমায় প্রস্তুতি চলছে একদম যুদ্ধের মেজাজে।
আয়োজনের বিশালতা টের পাওয়া যায় অতিথির সংখ্যার হিসাব দেখলেই। প্রায় চার লাখ মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে—যা ভারতের ছোটখাটো কোনো শহরের মোট জনসংখ্যার সমান!
বর-কনের শুভদৃষ্টি ও জয়মালার জন্য দৃষ্টিনন্দন মণ্ডপ ও মঞ্চ তৈরির দায়িত্ব পেয়েছেন উত্তরপ্রদেশের মৌ থেকে আসা একদল দক্ষ কারিগর। ২০ নভেম্বরের মধ্যেই মণ্ডপ সাজানোর কাজ শেষ হবে।
- ট্যাগ:
- জটিল
- অতিথি
- বিয়ের অনুষ্ঠান