আমদানির চাপে অস্থির ডলার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩

দীর্ঘদিন ধরে ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়েছে প্রায় ১ টাকা। বর্তমানে ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৩৫ পয়সা। আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে কোথাও কোথাও দাম উঠেছে ১২৪ টাকা ৯০ পয়সার বেশি। খোলাবাজারে প্রতি ডলার কিনতে গুনতে হচ্ছে ১২৮ টাকারও বেশি। জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য পণ্য আমদানির দায় মেটাতে বাড়তি ডলারের প্রয়োজন হওয়ায় বাজারে এই চাপ তৈরি হয়েছে। এর বিপরীতে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও ডলারের জোগান চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না।


বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন ভারসাম্যের তথ্যেও আমদানি ও রপ্তানির আয়ের ব্যবধান বাড়ার চিত্র পাওয়া যাচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই ব্যয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ। বিপরীতে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ। এ সময়ে রপ্তানি থেকে এসেছে ১ হাজার ১৮৬ কোটি ডলার। ফলে তিন মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৫৭১ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৭৬ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও