সারাদিন বাইক চালিয়েও চলছে না সংসার, বিপাকে যাত্রীরাও

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২

চলতি বছর জ্বালানি তেলের দাম তিন দফা বাড়ায় চরম বিপাকে পড়েছেন রাইড শেয়ারিংয়ে যুক্ত মোটরসাইকেল চালকরা। আগের তুলনায় ব্যাপক হারে আয় কমেছে। অন্যদিকে বেড়েছে জ্বালানি, বাইকের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের খরচ। সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। কেউ কেউ পেশা ছেড়ে দিচ্ছেন, কেউ কেউ ছাড়ার চিন্তা করছেন। 


বাইক চালকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়লেও রাইড শেয়ারিং অ্যাপগুলোতে ভাড়া সেভাবে সমন্বয় করা হয়নি। ফলে অ্যাপের মাধ্যমে ট্রিপ নিয়ে খরচ পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক চালক এখন অ্যাপের বাইরে চুক্তিতে যাত্রী পরিবহনে আগ্রহী হচ্ছেন।


তবে চালকদের এমন অবস্থার বিপরীতে ভিন্ন অভিজ্ঞতা রয়েছে যাত্রীদের। তাদের অভিযোগ, অনেক সময় অ্যাপে রাইডের অনুরোধ জানালেও চালকরা তা গ্রহণ করেন না। আবার সরাসরি চুক্তিতে যেতে চাইলে অ্যাপের ভাড়ার তুলনায় অনেক বেশি টাকা দাবি করেন কেউ কেউ। এতে একদিকে চালকদের আয় কমছে, অন্যদিকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদেরও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও