হাড়ের ক্ষয় রোধে করণীয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ২২:৩৩

হাড় আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরীরের কাঠামো ধরে রাখা থেকে শুরু করে চলাফেরা ও বিভিন্ন অঙ্গের সুরক্ষায় হাড়ের ভূমিকা অপরিসীম। অথচ হাড়ের  বিশেষ কোনো সমস্যা দেখা না দেওয়া পর্যন্ত এ বিষয়ে সচেতন হন না অনেকেই। বিশেষ করে অল্প বয়সে হাড়ের ক্ষয় হতে পারে না—এমন ধারণা রয়েছে অনেকের। 


তবে বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত জীবনযাপন, পুষ্টির অভাব ও শারীরিক পরিশ্রমের ঘাটতির কারণে অল্প বয়স থেকেই কমতে পারে হাড়ের ঘনত্ব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। হাড় ভালো রাখতে অনেকেই নিয়মিত ক্যালশিয়াম ট্যাবলেট খান। কিন্তু শুধু ক্যালশিয়াম গ্রহণ করলেই হাড়ের সুরক্ষা নিশ্চিত হয় না। এর পাশাপাশি প্রয়োজন আরও কিছু পুষ্টি উপাদান ও স্বাস্থ্যকর জীবনযাপন।


অকালেই কেন কমছে হাড়ের ঘনত্ব?


হাড়ের ক্ষয়কে অনেকেই বার্ধক্যজনিত সমস্যা মনে করেন। কিন্তু চিকিৎসকদের মতে, বয়স বাড়ার আগেই হাড়ের ঘনত্ব কমতে শুরু করতে পারে। সাধারণত পিঠে তীব্র ব্যথা কিংবা সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা না দেওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্ব দেন না অনেকে। অলস জীবনযাপন, পুষ্টির ঘাটতি এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস হাড়ের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে অল্প বয়সেও হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও